স্ত্রীর আত্মহত্যার আগে আলভীর দেওয়া এক বার্তা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যার ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিকমাধ্যম ফেসবুকে দেন এক রহস্যময় বার্তা। সংক্ষিপ্ত সেই পোস্টে আলভী লেখেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না’ যা নিয়ে এখন নেটদুনিয়াসহ শোবিজ অঙ্গনে চলছে নানান আলোচনা ও তোলপাড়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন ইকরা। বিষয়টি নিশ্চিত করেন পরিবারের ঘনিষ্ঠজনরা। পোস্টে আলভী লেখেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’ এর জবাবে তার স্ত্রী ইকরা মন্তব্য করেন, ‘ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মেলে না। আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম। আবার কষ্ট কেন!’ এই মন্তব্য এখন নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন জাহের আলভী। এর সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।’ তিনি আরও লেখেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে স

স্ত্রীর আত্মহত্যার আগে আলভীর দেওয়া এক বার্তা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যার ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিকমাধ্যম ফেসবুকে দেন এক রহস্যময় বার্তা। সংক্ষিপ্ত সেই পোস্টে আলভী লেখেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না’ যা নিয়ে এখন নেটদুনিয়াসহ শোবিজ অঙ্গনে চলছে নানান আলোচনা ও তোলপাড়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন ইকরা। বিষয়টি নিশ্চিত করেন পরিবারের ঘনিষ্ঠজনরা।

পোস্টে আলভী লেখেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’ এর জবাবে তার স্ত্রী ইকরা মন্তব্য করেন, ‘ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মেলে না। আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম। আবার কষ্ট কেন!’ এই মন্তব্য এখন নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে।

ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন জাহের আলভী। এর সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।’

তিনি আরও লেখেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেলো।’

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

এ ঘটনায় শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আনুষ্ঠানিকতার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow