স্পেন চ্যাম্পিয়ন হতেই আইশোস্পিডের চিৎকার, ‘এই কষ্ট থেকে বাঁচলাম!’

৫ কোটিরও বেশি অনুসারী নিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিষয়ক কনটেন্ট নির্মাতা আইশোস্পিড বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় শিরোপা জয় দারুণ উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপন করেছেন। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ভেতর থেকেই নিজের নিয়মিত সরাসরি সম্প্রচারে কোটি কোটি দর্শকের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এই মার্কিন স্ট্রিমার। পুরো টুর্নামেন্টজুড়ে তিনি আর্জেন্টিনার পথচলা অনুসরণ করেছেন। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত হওয়ায় শুরু থেকেই আর্জেন্টিনার বিপক্ষেই সমর্থন দিয়েছেন তিনি। যদিও পুরো আসরজুড়ে তাকে একাধিকবার বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়েছে। স্পেনের শিরোপা নিশ্চিত হওয়ার পর স্পেন ও আর্জেন্টিনার পতাকার নকশা সংবলিত একটি জার্সি পরে উচ্ছ্বাস প্রকাশ করেন আইশোস্পিড। তিনি বারবার‘হ্যাঁ! আমি বেঁচে গেলাম!’ এবং ‘এই কষ্ট থেকে বাঁচলাম!’ বলে চিৎকার করতে থাকেন। মূলত নিজের প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে না দেখার আনন্দই তিনি রসিকতার ছলে প্রকাশ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ কোটিরও বেশি অনুসারী থাকা আইশোস্পিড বিশ্বকাপজুড়ে সবচেয়ে

স্পেন চ্যাম্পিয়ন হতেই আইশোস্পিডের চিৎকার, ‘এই কষ্ট থেকে বাঁচলাম!’

৫ কোটিরও বেশি অনুসারী নিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিষয়ক কনটেন্ট নির্মাতা আইশোস্পিড বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় শিরোপা জয় দারুণ উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপন করেছেন। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ভেতর থেকেই নিজের নিয়মিত সরাসরি সম্প্রচারে কোটি কোটি দর্শকের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এই মার্কিন স্ট্রিমার।

পুরো টুর্নামেন্টজুড়ে তিনি আর্জেন্টিনার পথচলা অনুসরণ করেছেন। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত হওয়ায় শুরু থেকেই আর্জেন্টিনার বিপক্ষেই সমর্থন দিয়েছেন তিনি। যদিও পুরো আসরজুড়ে তাকে একাধিকবার বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়েছে।

স্পেনের শিরোপা নিশ্চিত হওয়ার পর স্পেন ও আর্জেন্টিনার পতাকার নকশা সংবলিত একটি জার্সি পরে উচ্ছ্বাস প্রকাশ করেন আইশোস্পিড।

তিনি বারবার‘হ্যাঁ! আমি বেঁচে গেলাম!’ এবং ‘এই কষ্ট থেকে বাঁচলাম!’ বলে চিৎকার করতে থাকেন। মূলত নিজের প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে না দেখার আনন্দই তিনি রসিকতার ছলে প্রকাশ করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ কোটিরও বেশি অনুসারী থাকা আইশোস্পিড বিশ্বকাপজুড়ে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বদের একজন ছিলেন। তিনি লিওনেল মেসির আর্জেন্টিনাসহ একাধিক ম্যাচে উপস্থিত ছিলেন। তবে মিশর ও কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তার সঙ্গে আর্জেন্টিনার কিছু সমর্থকের আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ এবং পরবর্তী নকআউট পর্বে আইশোস্পিড আর্জেন্টিনার বিপক্ষে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলগুলোর পক্ষ নিয়ে সমর্থন করেন। এমনকি প্রতিপক্ষ দলের জার্সিও পরেছিলেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে কিছু দর্শক তার প্রতি আক্রমণাত্মক আচরণ করেন।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ চলাকালে গ্যালারি থেকে সরাসরি সম্প্রচার করছিলেন আইশোস্পিড। সে সময় এক আর্জেন্টাইন নারী তাকে স্প্যানিশ ভাষায় ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদো’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার গায়ের রঙকে লক্ষ্য করে এই মন্তব্য করা হয়েছে বলে এটিকে বর্ণবাদী অপমান হিসেবে ব্যাখ্যা করা হয়। এছাড়া মিশরের বিপক্ষে ম্যাচেও এক ব্যক্তি তার দিকে বানরের অঙ্গভঙ্গি করেছিলেন।

ঘটনার পর ফিফা এক বিবৃতিতে জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে সংস্থাটি জানায়, ‘ফুটবল, বিশ্বকাপ কিংবা সমাজ কোথাও বর্ণবাদ, ঘৃণা ও বৈষম্যের কোনো স্থান নেই।’ তবে এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত আইশোস্পিড প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

আরএএইচইউএল/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow