স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মেসি
স্পেনে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দাবানলে ক্ষতবিক্ষত অঞ্চলের পুনর্বাসন কার্যক্রমে ৮০ হাজার ইউরোর অনুদান দেন এই কিংবদন্তি। সম্প্রতি মাদ্রিদের গ্রামাঞ্চলে আঘাত হানা সর্বগ্রাসী দাবানলের ধাক্কা সামলে উঠতে তিনি এই অনুদান দিয়েছেন। মেসির এই সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আইউসো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বার্সেলোনার সাবেক তারকার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইউসো পোস্টে লেখেন, মাদ্রিদের সিয়েরা ওয়েস্টে অঞ্চলের পুনর্নির্মাণের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন লিওনেল মেসি। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সাম্প্রতিক সময়ের স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় ৭৫ হাজার এলাকা পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি ধ্বংস হয় মৌলিক অবকাঠামো এবং গৃহহীন হয়ে পড়েন বহু স্থানীয় বাসিন্দা। দাতব্য কাজে লিওনেল মেসির এগিয়ে আসার ইতিহাস বেশ পুরনো। ২০০৭ সালে 'লিও মেসি ফাউন্ডেশন' প্রতিষ্ঠার পর থেকেই তিনি নিয়মিত সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য,
স্পেনে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দাবানলে ক্ষতবিক্ষত অঞ্চলের পুনর্বাসন কার্যক্রমে ৮০ হাজার ইউরোর অনুদান দেন এই কিংবদন্তি। সম্প্রতি মাদ্রিদের গ্রামাঞ্চলে আঘাত হানা সর্বগ্রাসী দাবানলের ধাক্কা সামলে উঠতে তিনি এই অনুদান দিয়েছেন।
মেসির এই সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আইউসো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বার্সেলোনার সাবেক তারকার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আইউসো পোস্টে লেখেন, মাদ্রিদের সিয়েরা ওয়েস্টে অঞ্চলের পুনর্নির্মাণের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন লিওনেল মেসি। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।
সাম্প্রতিক সময়ের স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় ৭৫ হাজার এলাকা পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি ধ্বংস হয় মৌলিক অবকাঠামো এবং গৃহহীন হয়ে পড়েন বহু স্থানীয় বাসিন্দা।
দাতব্য কাজে লিওনেল মেসির এগিয়ে আসার ইতিহাস বেশ পুরনো। ২০০৭ সালে 'লিও মেসি ফাউন্ডেশন' প্রতিষ্ঠার পর থেকেই তিনি নিয়মিত সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে কাজ করে আসছেন। বহু বছর ধরে যেকোনো বৈশ্বিক কিংবা আঞ্চলিক সংকটে ইন্টার মায়ামি অধিনায়ককে হাত খুলে দান করতে দেখা গেছে। এর আগে ২০২০ সালে কোভিড মহামারি চলাকালে নিজ দেশ আর্জেন্টিনার হাসপাতালগুলোতে ভেন্টিলেটর ও চিকিৎসা সামগ্রী কেনার জন্য তিনি প্রায় সাড়ে ৫ লাখ ডলার অনুদান দেন। একই সময়ে বার্সেলোনার 'হাসপাতাল ক্লিনিক' এবং স্পেনের অন্যান্য চিকিৎসা কেন্দ্রগুলোর জন্য তিনি অনুদান দেন আরও ১১ লাখ ডলার।
মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমালেও স্পেনের সঙ্গে মেসির আত্মিক টান এখনও অটুট রয়েছে। মাদ্রিদের এই সাম্প্রতিক সহায়তা স্পেনের অন্যান্য অঞ্চলে তার আগের মানবিক কার্যক্রমেরই ধারাবাহিকতা। এর আগে স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি একইভাবে ১১ লাখ ডলার অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন।
সূত্র : গোলডটকম।
What's Your Reaction?