স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১২ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার ফতেখাঁরকুল, কাউয়ারখোপ, গর্জনিয়া এবং কচ্ছপিয়া এলাকায় বন্যাদুর্গত ও নদী ভাঙনে সর্বস্বান্ত হওয়া পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে রামু উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাহমুদুল হক জনি প্রত্যন্ত এলাকায় গিয়ে স্বশরীরে এই মানবিক সহায়তা মানুষের হাতে তুলে দেন।  এবারের দুর্যোগে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোট ২ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার এবং এক হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর পাশাপাশি কচ্ছপিয়ার দৌছড়ি নদীর তীব্র ভাঙনে ঘর হারিয়ে চরম সংকটে পড়া সিরাজুল হকসহ বেশ কয়েকটি গৃহহীন পরিবারকে তাৎক্ষণিক নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। তীব্র বৈরী আবহাওয়ার মাঝে ঘরে খাবার ও হাতে নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় দুর্গত মানুষ। সিরাজুল হকসহ ত্রাণ পাওয়া ভুক্তভোগী পরিবারগুলো এই কঠিন সংকটে পাশ

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১২ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার ফতেখাঁরকুল, কাউয়ারখোপ, গর্জনিয়া এবং কচ্ছপিয়া এলাকায় বন্যাদুর্গত ও নদী ভাঙনে সর্বস্বান্ত হওয়া পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে রামু উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাহমুদুল হক জনি প্রত্যন্ত এলাকায় গিয়ে স্বশরীরে এই মানবিক সহায়তা মানুষের হাতে তুলে দেন। 

এবারের দুর্যোগে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোট ২ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার এবং এক হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর পাশাপাশি কচ্ছপিয়ার দৌছড়ি নদীর তীব্র ভাঙনে ঘর হারিয়ে চরম সংকটে পড়া সিরাজুল হকসহ বেশ কয়েকটি গৃহহীন পরিবারকে তাৎক্ষণিক নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

তীব্র বৈরী আবহাওয়ার মাঝে ঘরে খাবার ও হাতে নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় দুর্গত মানুষ। সিরাজুল হকসহ ত্রাণ পাওয়া ভুক্তভোগী পরিবারগুলো এই কঠিন সংকটে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ ত্রাণ বিতরণ কার্যক্রমে ডা. মাহমুদুল হক জনির সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা তাঁতীদলের সভাপতি ডা. নাছির উদ্দিন, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রুকনুজ্জামান দ. চৌধুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সৈয়দুল হক মেম্বার, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ ভূট্টু এবং জেলা তাঁতীদলের সদস্য জিল্লু চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা।

এসময় নেতারা দুর্গত এলাকাগুলো ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow