স্বস্তির ছোঁয়ায় ঈদযাত্রা

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রায় সাভারের সড়কগুলোতে এবার মিলছে স্বস্তির আভাস। তবে সেই স্বস্তির মাঝেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বাড়ছে যাত্রীদের অসন্তোষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়ক ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যানবাহনের চাপ অনেকটাই কম। কোথাও দীর্ঘ যানজট নেই, নেই চিরচেনা দুর্ভোগের দৃশ্যও। হেমায়েতপুর, উলাইল, গেন্ডা, সাভার বাসস্ট্যান্ড, বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জামগড়া, জিরাবো ও আশুলিয়া এলাকায় কিছুটা যানবাহনের চাপ থাকলেও সার্বিকভাবে চলাচল ছিল স্বাভাবিক। তবে বাস কাউন্টারগুলোতে যাত্রী ওঠানামার সময় কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। এর সঙ্গে অটোরিকশার বেপরোয়া চলাচল চালকদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বরিশালগামী যাত্রী সবুজ বলেন, গতবারের তুলনায় এবারের যাত্রা অনেক স্বস্তির। তবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। খুলনাগামী যাত্রী আজাদও একই অভিযোগ করে বলেন, রাস্তায় কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বিষয়টি তদারকি করা দরকার। যাত্রীদের অভিযোগের বিষয়ে পরিবহন সংশ্লিষ্ট

স্বস্তির ছোঁয়ায় ঈদযাত্রা
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রায় সাভারের সড়কগুলোতে এবার মিলছে স্বস্তির আভাস। তবে সেই স্বস্তির মাঝেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বাড়ছে যাত্রীদের অসন্তোষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়ক ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যানবাহনের চাপ অনেকটাই কম। কোথাও দীর্ঘ যানজট নেই, নেই চিরচেনা দুর্ভোগের দৃশ্যও। হেমায়েতপুর, উলাইল, গেন্ডা, সাভার বাসস্ট্যান্ড, বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জামগড়া, জিরাবো ও আশুলিয়া এলাকায় কিছুটা যানবাহনের চাপ থাকলেও সার্বিকভাবে চলাচল ছিল স্বাভাবিক। তবে বাস কাউন্টারগুলোতে যাত্রী ওঠানামার সময় কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। এর সঙ্গে অটোরিকশার বেপরোয়া চলাচল চালকদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বরিশালগামী যাত্রী সবুজ বলেন, গতবারের তুলনায় এবারের যাত্রা অনেক স্বস্তির। তবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। খুলনাগামী যাত্রী আজাদও একই অভিযোগ করে বলেন, রাস্তায় কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বিষয়টি তদারকি করা দরকার। যাত্রীদের অভিযোগের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের বক্তব্য ভিন্ন। হানিফ পরিবহনের এক কাউন্টার মাস্টার জানান, আমাদের গাড়ি সময়মতো ছেড়ে যাচ্ছে, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। মাঝে মাঝে জ্বালানি সমস্যার কারণে সামান্য বিঘ্ন ঘটে। অন্যদিকে খুলনাগামী সোহাগ পরিবহনের এক চালক বলেন, গতকাল ভয়াবহ যানজট ছিল, সময় লেগেছে অনেক বেশি। আজ তুলনামূলক কম সময় লাগবে, কারণ সড়কে চাপ কম। সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান জানান, বর্তমানে সড়কে যানবাহনের চাপ কম রয়েছে। কোথাও বড় ধরনের যানজট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow