স্বাধীনতার আগমন

রাত পোহালেই ভোর হবেএকটি নতুন সূর্য উঠবে আকাশে,পঞ্চান্ন বছর আগের সেই প্রভাতের মতোযেখানে রক্তের ভেতর থেকে জন্ম নিয়েছিল একটি দেশ। এই মাটির গন্ধে আছে ইতিহাস,ধানক্ষেতে শিশির ভেজা স্বপ্ন,নদীর জলে ভেসে আসেঅসংখ্য অশ্রু আর অগণিত হাসির গল্প। মানুষগুলো সহজ, তবু গভীর,তাদের চোখে ক্লান্তি, তবু আশার আলো,গ্রামের পথে হাঁটলে শোনা যায়বাউল গানের ভাঙা সুরে স্বাধীনতার ডাক। সবুজের বুক চিরে লাল সূর্য ওঠেজাতীয় পতাকার রঙে মিশে থাকে ভালোবাসা,এই পতাকা শুধু কাপড় নয়এটি আমাদের আত্মার পরিচয়। সঙ্গীতে বাজে ইতিহাসপ্রতিটি সুরে প্রতিধ্বনি তোলে মুক্তির গান,ভালোবাসা এখানে কেবল মানুষে মানুষে নয়এটি মাটির সাথে, নদীর সাথে, আকাশের সাথে এক অদ্ভুত বন্ধন। প্রকৃতি এখানে কথা বলেকখনো কাশফুলে, কখনো বর্ষার বৃষ্টিতে,কখনো শিউলির গন্ধে ভোরের আলোয়স্বাধীনতার স্মৃতি জেগে ওঠে নীরবে। আমরা সেই মানুষযারা হারিয়ে গিয়েও খুঁজে পায় নিজেদের,যারা ভেঙে পড়েও দাঁড়ায় আবারএকটি পতাকার নিচে, এক সুরের টানে। যেখানে নতুন প্রজন্ম প্রতিবাদ করতে জানেজানে, প্রয়োজনে সবকিছু ভেঙে চুরমার করতেপারে নতুন করে লিখতে এক নতুন সংবিধানযেখানে সুশাসন প্রতিষ্ঠার কথা ল

স্বাধীনতার আগমন

রাত পোহালেই ভোর হবে
একটি নতুন সূর্য উঠবে আকাশে,
পঞ্চান্ন বছর আগের সেই প্রভাতের মতো
যেখানে রক্তের ভেতর থেকে জন্ম নিয়েছিল একটি দেশ।

এই মাটির গন্ধে আছে ইতিহাস,
ধানক্ষেতে শিশির ভেজা স্বপ্ন,
নদীর জলে ভেসে আসে
অসংখ্য অশ্রু আর অগণিত হাসির গল্প।

মানুষগুলো সহজ, তবু গভীর,
তাদের চোখে ক্লান্তি, তবু আশার আলো,
গ্রামের পথে হাঁটলে শোনা যায়
বাউল গানের ভাঙা সুরে স্বাধীনতার ডাক।

সবুজের বুক চিরে লাল সূর্য ওঠে
জাতীয় পতাকার রঙে মিশে থাকে ভালোবাসা,
এই পতাকা শুধু কাপড় নয়
এটি আমাদের আত্মার পরিচয়।

সঙ্গীতে বাজে ইতিহাস
প্রতিটি সুরে প্রতিধ্বনি তোলে মুক্তির গান,
ভালোবাসা এখানে কেবল মানুষে মানুষে নয়
এটি মাটির সাথে, নদীর সাথে, আকাশের সাথে এক অদ্ভুত বন্ধন।

প্রকৃতি এখানে কথা বলে
কখনো কাশফুলে, কখনো বর্ষার বৃষ্টিতে,
কখনো শিউলির গন্ধে ভোরের আলোয়
স্বাধীনতার স্মৃতি জেগে ওঠে নীরবে।

আমরা সেই মানুষ
যারা হারিয়ে গিয়েও খুঁজে পায় নিজেদের,
যারা ভেঙে পড়েও দাঁড়ায় আবার
একটি পতাকার নিচে, এক সুরের টানে।

যেখানে নতুন প্রজন্ম প্রতিবাদ করতে জানে
জানে, প্রয়োজনে সবকিছু ভেঙে চুরমার করতে
পারে নতুন করে লিখতে এক নতুন সংবিধান
যেখানে সুশাসন প্রতিষ্ঠার কথা লেখা থাকবে,
থাকবে না অবিচার, অন্যায় আর বৈষম্যের ছায়া
সকলেই মিলে গড়িব দেশ, স্বাধীন সোনার বাংলাদেশ।

রাত পোহালেই আবার মনে পড়ে
স্বাধীনতা কোনো শেষ নয়, এটি একটি শুরু,
যেখানে প্রতিটি হৃদয় প্রতিজ্ঞা করে
দেশকে ভালোবাসার, নতুন করে গড়ার।

এই আমার বাংলাদেশ
মানুষ, মাটি, সংস্কৃতি আর ভালোবাসার এক অমলিন নাম,
যেখানে প্রতিটি ভোরে নতুন করে জন্ম নেয়
স্বাধীনতার আগমন।

রহমান মৃধা, গবেষক ও লেখক, প্রাক্তন পরিচালক, ফাইজার, সুইডেন
[email protected]

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow