স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জে শুভ নামের এক যুবককে ডেকে নিয়ে মারধর ও গুম করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শুভর স্ত্রী মোছা. পিংকি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন— নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৪০), মো. শাকিল (২৫), ওয়াসিম (১৯), আব্দুর রাজ্জাক (৫০), দিপু (২৩), লাল শুভ (২২), জাহিদ (৪০) ও বিলকিছসহ (৩২) অজ্ঞাতনামা আরও ৫-৬ জন। অভিযুক্তদের সকলের বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায় বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সন্ধ্যার দিকে মো. শাকিল ও লাল শুভ মোবাইলফোনে জরুরি কাজের কথা বলে শুভকে ফতুল্লার চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়। সেখানে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবা
নারায়ণগঞ্জে শুভ নামের এক যুবককে ডেকে নিয়ে মারধর ও গুম করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শুভর স্ত্রী মোছা. পিংকি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন— নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৪০), মো. শাকিল (২৫), ওয়াসিম (১৯), আব্দুর রাজ্জাক (৫০), দিপু (২৩), লাল শুভ (২২), জাহিদ (৪০) ও বিলকিছসহ (৩২) অজ্ঞাতনামা আরও ৫-৬ জন। অভিযুক্তদের সকলের বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায় বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সন্ধ্যার দিকে মো. শাকিল ও লাল শুভ মোবাইলফোনে জরুরি কাজের কথা বলে শুভকে ফতুল্লার চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়। সেখানে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ রয়েছে এবং এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাদী পিংকির অভিযোগ, শহরের চাষাড়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে শুভকে মারধরের পর গুম করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মিলন ফকির বলেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।