স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের নেতার হামলায় এক বিএনপি নেতা আহত হয়েছেন। আহত বিএনপি নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত লিয়াকত আলী শেখ ওই এলাকার মৃত. হাবিবুর রহমান শেখের ছেলে। তিনি কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। এদিকে ভুক্তভোগী আবুল খায়ের শেখ কোটালীপাড়া পৌর বিএনপির সহসভাপতি। ভুক্তভোগীর অভিযোগ, নিজের জমিতে মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে জমির ধান কাটতে গেলে লিয়াকত ও তার ভাই কামাল মিলে আবুল খায়েরকে মারধর করে। এসময় তার স্বজনরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। লিয়াকত আলী শেখ বলেন, আমারা ৬০ বছর ধরে জমি ভোগ করে আসছি। আবুল খায়ের আমাদের বিরুদ্ধে দশ বছর আগে মামলা দায়ের করেন। বর্তমানে আদালতে মামলা চলমান থাকায় সে জমিতে গিয়েছে আমারা বাধা দিতে গেলে মারামারি হয়। আহত বিএনপি নেতা আবুল খায়ের শেখ জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের নেতার হামলায় এক বিএনপি নেতা আহত হয়েছেন। আহত বিএনপি নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত লিয়াকত আলী শেখ ওই এলাকার মৃত. হাবিবুর রহমান শেখের ছেলে। তিনি কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। এদিকে ভুক্তভোগী আবুল খায়ের শেখ কোটালীপাড়া পৌর বিএনপির সহসভাপতি।
ভুক্তভোগীর অভিযোগ, নিজের জমিতে মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে জমির ধান কাটতে গেলে লিয়াকত ও তার ভাই কামাল মিলে আবুল খায়েরকে মারধর করে। এসময় তার স্বজনরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
লিয়াকত আলী শেখ বলেন, আমারা ৬০ বছর ধরে জমি ভোগ করে আসছি। আবুল খায়ের আমাদের বিরুদ্ধে দশ বছর আগে মামলা দায়ের করেন। বর্তমানে আদালতে মামলা চলমান থাকায় সে জমিতে গিয়েছে আমারা বাধা দিতে গেলে মারামারি হয়।
আহত বিএনপি নেতা আবুল খায়ের শেখ জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
What's Your Reaction?