স্মৃতির উঠানে কে হাঁটে এবং সাইরেন

স্মৃতির উঠানে কে হাঁটে এখন আর পোড়াতে ভাল্লাগে না পুরোনো সময়আগুন স’য়ে গেছেক্যালেন্ডারের পাতায় পাতায় গভীর আক্ষেপ রাস্তায় ঝরা কৃষ্ণচূড়া মিশে গেছে জল-কাদায়ভয় আর সাহস পাশাপাশি টিকে ছিল কতকাল!প্রথম চিঠি লেখার পর থেকে সব রাত ঘুমিয়েছিজানালাজোড়া খোলা রেখেই!চোখজোড়া প্রায়ই হামাগুড়ি দেয় স্মৃতির উঠানেনিঃশব্দে ব্যাকরণ ভেঙে এগিয়ে যায়। আরও পড়ুন এমদাদ হোসেনের কবিতা / তুমি আমায় ভালোবাসোনি সাইরেন ক্রমশই তীব্রতর হচ্ছে বিপ্লবের স্বরস্লোগান নয়মানুষ হারাচ্ছে মানুষের পায়ে হাঁটা পথডুবে যাচ্ছেগভীরে—এখন রিহার্সেল চলছে মঞ্চ নাটকেরপঞ্চপাণ্ডবের ভূমিকায় অনাগত নবজাতকবস্তায় মুড়ে আছে ডাস্টবিনে!ওদের স্বর তীব্রতর হচ্ছেসাইরেন ভেঙে ঢুকে যাচ্ছে মানুষের ঘরে! এসইউ

স্মৃতির উঠানে কে হাঁটে এবং সাইরেন

স্মৃতির উঠানে কে হাঁটে

এখন আর পোড়াতে ভাল্লাগে না পুরোনো সময়
আগুন স’য়ে গেছে
ক্যালেন্ডারের পাতায় পাতায় গভীর আক্ষেপ
রাস্তায় ঝরা কৃষ্ণচূড়া মিশে গেছে জল-কাদায়
ভয় আর সাহস পাশাপাশি টিকে ছিল কতকাল!
প্রথম চিঠি লেখার পর থেকে সব রাত ঘুমিয়েছি
জানালাজোড়া খোলা রেখেই!
চোখজোড়া প্রায়ই হামাগুড়ি দেয় স্মৃতির উঠানে
নিঃশব্দে ব্যাকরণ ভেঙে এগিয়ে যায়।

সাইরেন

ক্রমশই তীব্রতর হচ্ছে বিপ্লবের স্বর
স্লোগান নয়
মানুষ হারাচ্ছে মানুষের পায়ে হাঁটা পথ
ডুবে যাচ্ছে
গভীরে—
এখন রিহার্সেল চলছে মঞ্চ নাটকের
পঞ্চপাণ্ডবের ভূমিকায় অনাগত নবজাতক
বস্তায় মুড়ে আছে ডাস্টবিনে!
ওদের স্বর তীব্রতর হচ্ছে
সাইরেন ভেঙে ঢুকে যাচ্ছে মানুষের ঘরে!

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow