সড়কে ঝরল কিশোরের প্রাণ
ঝিনাইদহের শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গাড়াগঞ্জ এলাকার পিন্টু জোয়ার্দারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম রাহাব্বুল ইসলাম (১৬)। তিনি গাড়াগঞ্জ গ্রামের কাইয়ুম শাহার বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় রূপনগর নার্সারির সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান। পরে ইজিবাইকটি তার ওপর উঠে যায়। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ইজিবাইকটি আটক করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাহাব্বুল ইসলামকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ কু
ঝিনাইদহের শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গাড়াগঞ্জ এলাকার পিন্টু জোয়ার্দারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই তরুণের নাম রাহাব্বুল ইসলাম (১৬)। তিনি গাড়াগঞ্জ গ্রামের কাইয়ুম শাহার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় রূপনগর নার্সারির সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান। পরে ইজিবাইকটি তার ওপর উঠে যায়। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ইজিবাইকটি আটক করে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাহাব্বুল ইসলামকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?