সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১টার দিকে উপজেলার আউশকান্দি এলাকার মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ট্রাকচালকের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। পাশাপাশি অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১টার দিকে উপজেলার আউশকান্দি এলাকার মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। পাশাপাশি অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow