সড়কের জায়গায় আওয়ামী লীগের কার্যালয়, গুঁড়িয়ে দিল প্রশাসন
ফেনীর ছাগলনাইয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় উপজেলা কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) এক যৌথ উচ্ছেদ অভিযানের মাধ্যমে ছাগলনাইয়া পৌর শহরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে অবস্থিত এই স্থাপনাটি ভাঙা হয়। অভিযানে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও সওজ যৌথভাবে অংশ নেয়। স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহাসড়কের পাশ ঘেঁষে সওজের মূল্যবান সরকারি জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যালয় হিসেবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে ওই কার্যালয়কে কেন্দ্র করে আশপাশের আরও বেশ কিছু সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠে। আরও পড়ুন শরীয়তপুরে অনুমোদনহীন ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সংবাদকর্মীদের বলেন, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখা ও জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, সওজের উপতত্ত্বাবধায়ক
ফেনীর ছাগলনাইয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় উপজেলা কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) এক যৌথ উচ্ছেদ অভিযানের মাধ্যমে ছাগলনাইয়া পৌর শহরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে অবস্থিত এই স্থাপনাটি ভাঙা হয়। অভিযানে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও সওজ যৌথভাবে অংশ নেয়।
স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহাসড়কের পাশ ঘেঁষে সওজের মূল্যবান সরকারি জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যালয় হিসেবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে ওই কার্যালয়কে কেন্দ্র করে আশপাশের আরও বেশ কিছু সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সংবাদকর্মীদের বলেন, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখা ও জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, সওজের উপতত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন রুমি এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজেল হোসেন হাওলাদারসহ পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
আবদুল্লাহ আল-মামুন/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
