হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা
হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধার্থে সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি ডিজিটাল সেবা চালু করেছে দেশটির সরকার। এ উদ্যোগের ফলে তীর্থযাত্রীদের ভোগান্তি কমবে এবং তাওয়াফ ও সায়ীর সময় ভিড়ের সর্বশেষ তথ্য জানা যাবে।
শনিবার (১৮ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ চালু করা নতুন এ ডিজিটাল সেবার মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও হজযাত্রীরা তাওয়াফ এবং সায়ীর নির্ধারিত স্থানগুলোর রিয়েল-টাইম ভিড়ের তথ্য জানতে পারবেন। এর ফলে মুসল্লিরা তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিয়ে স্বাচ্ছন্দ্যে ইবাদত সম্পন্ন করতে পারবেন।
মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ সেবায় ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভিড় এড়িয়ে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে।
ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিউআর কোডের মাধ্যমে এ সেবা গ্রহণ করা যাবে। প্ল্যাটফর্মটি গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল সহজ করতে নিয়মিত হালনাগাদ তথ্
হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধার্থে সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি ডিজিটাল সেবা চালু করেছে দেশটির সরকার। এ উদ্যোগের ফলে তীর্থযাত্রীদের ভোগান্তি কমবে এবং তাওয়াফ ও সায়ীর সময় ভিড়ের সর্বশেষ তথ্য জানা যাবে।
শনিবার (১৮ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ চালু করা নতুন এ ডিজিটাল সেবার মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও হজযাত্রীরা তাওয়াফ এবং সায়ীর নির্ধারিত স্থানগুলোর রিয়েল-টাইম ভিড়ের তথ্য জানতে পারবেন। এর ফলে মুসল্লিরা তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিয়ে স্বাচ্ছন্দ্যে ইবাদত সম্পন্ন করতে পারবেন।
মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ সেবায় ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভিড় এড়িয়ে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে।
ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিউআর কোডের মাধ্যমে এ সেবা গ্রহণ করা যাবে। প্ল্যাটফর্মটি গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল সহজ করতে নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে।
নতুন এ প্রযুক্তির মাধ্যমে তীর্থযাত্রীরা আরও নিরাপদ ও নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাও আরও কার্যকর হবে।