হজ: পরম সৌভাগ্যের আরাধনা

কালো গিলাফে মোড়ানো বাইতুল্লাহ এবং সবুজ গম্বুজখচিত মসজিদে নববি—এই দুটি পবিত্র স্থানের প্রতি মুমিনের হৃদয়ে যে গভীর আকর্ষণ ও ভালোবাসা লুকিয়ে থাকে, তা যেন তার ইমানি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই দুটি স্থানকে ঘিরে জমা হয় অগণিত স্বপ্ন, আবেগ ও আকাঙ্ক্ষা। প্রতিটি মুমিনের অন্তরে লালিত হয় হজ-ওমরাহ ও জিয়ারতের পবিত্র সফরের বাসনা—একবার হলেও কা‘বার সামনে উপস্থিত হওয়া, তাওয়াফ করা এবং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রওজার সামনে উপস্থিত হয়ে দরুদ ও সালাম পেশ করা। হজের মৌসুম এলেই এই আকাঙ্ক্ষা আরও প্রবল হয়ে ওঠে। মনে হয় যেন হৃদয়ের গভীর থেকে এক অদৃশ্য টান বারবার মক্কা ও মদীনার দিকে আহ্বান জানাচ্ছে। যখন কেউ হজে গমনকারীদের বিদায় জানায়, তখন তার অন্তরেও এক অদ্ভুত আবেগের সঞ্চার হয়। মনে হয় যেন সে নিজেও তাদের সাথে রওনা দিয়েছে। কল্পনায় সে দেখতে পায় মসজিদুল হারামের বিশাল প্রাঙ্গণ, যেখানে অসংখ্য মানুষ সাদা ইহরামে আবৃত হয়ে তাওয়াফে মগ্ন। চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে তালবিয়ার সুর—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’—যা একদিকে যেমন আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা, অন্যদিকে তেমনি ইমানি ঐক্যের এক অপূর্ব প্রত

হজ: পরম সৌভাগ্যের আরাধনা

কালো গিলাফে মোড়ানো বাইতুল্লাহ এবং সবুজ গম্বুজখচিত মসজিদে নববি—এই দুটি পবিত্র স্থানের প্রতি মুমিনের হৃদয়ে যে গভীর আকর্ষণ ও ভালোবাসা লুকিয়ে থাকে, তা যেন তার ইমানি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই দুটি স্থানকে ঘিরে জমা হয় অগণিত স্বপ্ন, আবেগ ও আকাঙ্ক্ষা। প্রতিটি মুমিনের অন্তরে লালিত হয় হজ-ওমরাহ ও জিয়ারতের পবিত্র সফরের বাসনা—একবার হলেও কা‘বার সামনে উপস্থিত হওয়া, তাওয়াফ করা এবং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রওজার সামনে উপস্থিত হয়ে দরুদ ও সালাম পেশ করা। হজের মৌসুম এলেই এই আকাঙ্ক্ষা আরও প্রবল হয়ে ওঠে। মনে হয় যেন হৃদয়ের গভীর থেকে এক অদৃশ্য টান বারবার মক্কা ও মদীনার দিকে আহ্বান জানাচ্ছে।

যখন কেউ হজে গমনকারীদের বিদায় জানায়, তখন তার অন্তরেও এক অদ্ভুত আবেগের সঞ্চার হয়। মনে হয় যেন সে নিজেও তাদের সাথে রওনা দিয়েছে। কল্পনায় সে দেখতে পায় মসজিদুল হারামের বিশাল প্রাঙ্গণ, যেখানে অসংখ্য মানুষ সাদা ইহরামে আবৃত হয়ে তাওয়াফে মগ্ন। চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে তালবিয়ার সুর—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’—যা একদিকে যেমন আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা, অন্যদিকে তেমনি ইমানি ঐক্যের এক অপূর্ব প্রতীক। সেখানে নেই কোনো পার্থিব বিভেদ; নেই ধনী-গরিব, জাতি বা বর্ণের পার্থক্য—সবাই এক কাতারে, এক উদ্দেশ্যে, এক রবের দরবারে নিবেদিত।

মিনার ময়দানে পৌঁছে এই ঐক্যের দৃশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে। সারি সারি তাঁবুতে অবস্থানরত লাখো মানুষ একসাথে নামাজ আদায় করছে, জিকির করছে, কোরআন তিলাওয়াত করছে। ৮ থেকে ৯ যিলহজ্ব পর্যন্ত তারা এখানে অবস্থান করে, যা তাদের জীবনে ধৈর্য, শৃঙ্খলা এবং সমষ্টিগত ইবাদতের এক অনন্য শিক্ষা। এরপর আরাফার ময়দানে সমবেত হওয়া—হজের মূল স্তম্ভ—যেখানে লাখো মানুষ একসাথে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই আরাফার দিন যেন কিয়ামতের দিনের এক প্রতিচ্ছবি; সবাই সমান, সবাই অসহায়, সবাই আল্লাহর রহমতের প্রত্যাশী।

আরাফার ময়দানে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজের ভাষণের স্মৃতি জাগ্রত হয়, যেখানে তিনি মানবতার জন্য চিরন্তন দিকনির্দেশনা প্রদান করেছিলেন। এই স্থানেই জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে নবীজি উকূফ করেছিলেন। হাজীরা সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে, দোয়া ও কান্নায় নিজেদের গুনাহ মাফ করানোর চেষ্টা করে। এরপর তারা মুযদালিফার উদ্দেশ্যে রওয়ানা দেয়, যেখানে রাত কাটিয়ে একসাথে মাগরিব ও এশার নামাজ আদায় করে।

মুজদালিফায় রাত কাটানোর পর হাজীরা ছোট ছোট কংকর সংগ্রহ করে, যা দিয়ে তারা মিনায় ফিরে গিয়ে শয়তানকে প্রতীকীভাবে প্রস্তর নিক্ষেপ করে। এই আমল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি শয়তানের প্ররোচনার বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থানের প্রতীক। জামারাতে কংকর নিক্ষেপের মাধ্যমে হজ পালনকারী যেন ঘোষণা করে—সে আর শয়তানের পথে চলবে না, বরং আল্লাহর নির্দেশিত পথেই অবিচল থাকবে।

এরপর আসে কোরবানির পর্ব, যা হযরত ইবরাহিম (আ.) ও তাঁর ছেলে ইসমাইলের (আ.) অসীম ত্যাগ ও আনুগত্যের স্মৃতি বহন করে। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার যে শিক্ষা এখানে পাওয়া যায়, তা একজন মুমিনের জীবনে গভীর প্রভাব ফেলে। কোরবানির পর মাথা মুন্ডন করে ইহরাম থেকে বের হয়ে আসে হাজ পালনকারীরা, ইতোমধ্যে এই সাদা পোশাক তাদের মনে এক বিশেষ পবিত্রতার অনুভূতি জাগিয়ে তোলে।

পরবর্তীতে তারা তাওয়াফে জিয়ারাত আদায় করে, যা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর সাফা ও মারওয়ার মধ্যবর্তী সাঈ সম্পন্ন করা হয়, যেখানে হাজেরার (আ.) অসীম ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসার স্মৃতি জাগ্রত হয়। জমজম কূপের ইতিহাস এখানে নতুন করে মনে পড়ে—যা আল্লাহর রহমতের এক জীবন্ত নিদর্শন।

১১, ১২ ও ১৩ জিলহজ মিনায় অবস্থান করে হাজ পালনকারীরা প্রতিদিন তিনটি জামরাতে কংকর নিক্ষেপ করে, যা শয়তানকে প্রতিরোধ করার প্রতীকী অনুশীলন। এই পুরো প্রক্রিয়ায় একজন মুমিন ধৈর্য, ত্যাগ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষা লাভ করে। হজের প্রতিটি ধাপ তাকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে এবং তার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে।

হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিদায়ী তাওয়াফের মাধ্যমে মক্কাকে বিদায় জানানো হয়। এই মুহূর্তটি অত্যন্ত আবেগঘন—কারণ এটি বিদায়ের মুহূর্ত, যেখানে হৃদয় ভরে ওঠে ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আবার ফিরে আসার আকাঙ্ক্ষায়।

এরপর হাজ পালনকারীরা মদিনার পথে রওয়ানা হয়—রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শহরে। মসজিদে নববীতে উপস্থিত হয়ে রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম পেশ করা—এ যেন জীবনের অন্যতম শ্রেষ্ঠ সৌভাগ্য। এখানে রয়েছে ‘রিয়াজুল জান্নাহ’—জান্নাতের একটি টুকরো, যেখানে ইবাদত করার সৌভাগ্য লাভ করা প্রত্যেক মুমিনের স্বপ্ন।

আসলে হজ শুধুমাত্র কিছু আনুষ্ঠানিক ইবাদতের সমষ্টি নয়; বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা, যা একজন মুমিনের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। এটি তাকে শেখায় বিনয়, আত্মসমর্পণ, ত্যাগ, ধৈর্য এবং সর্বোপরি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। হজ দেহ, মন ও আত্মাকে একসাথে শুদ্ধ করে। এটি মুমিনকে নতুনভাবে জীবন শুরু করার প্রেরণা দেয়।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow