হজযাত্রী বাচ্চু মিয়ার মরদেহ দাফন-কাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বাচ্চু মিয়া (৬২) নামের একজন হজযাত্রী হজক্যাম্পে মারা গেছেন। এ হজযাত্রীর মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো ও দাফন-কাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জাগো নিউজকে বলেন, সস্ত্রীক হজ পালনের উদ্দেশ্যে গত রাত ৩টার দিকে গাড়িযোগে অন্য সহযাত্রীদের সঙ্গে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যায় এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হজযাত্রীর মরদেহ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িযোগে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পাঠানো হয়েছে। মরদেহবাহী গাড়িতে তার স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন বলেও জানান হজ পরিচালক। মৃত হজযাত্রীর সহযাত্রীদের ভাষ্যমতে, বাচ্চু মিয়া গাড়িতে হজক্যাম্পে আসার পথে অস্বস্তি বোধ করেন। ত

হজযাত্রী বাচ্চু মিয়ার মরদেহ দাফন-কাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বাচ্চু মিয়া (৬২) নামের একজন হজযাত্রী হজক্যাম্পে মারা গেছেন। এ হজযাত্রীর মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো ও দাফন-কাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জাগো নিউজকে বলেন, সস্ত্রীক হজ পালনের উদ্দেশ্যে গত রাত ৩টার দিকে গাড়িযোগে অন্য সহযাত্রীদের সঙ্গে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যায় এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হজযাত্রীর মরদেহ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িযোগে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পাঠানো হয়েছে। মরদেহবাহী গাড়িতে তার স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন বলেও জানান হজ পরিচালক।

মৃত হজযাত্রীর সহযাত্রীদের ভাষ্যমতে, বাচ্চু মিয়া গাড়িতে হজক্যাম্পে আসার পথে অস্বস্তি বোধ করেন। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। হাইপো হয়েছে মনে করে মীরেরবাজার এলাকার একটি চায়ের দোকান থেকে কিছুটা চিনি এনে খাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি সেটা খেতে পারেননি।

আরএমএম/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow