হঠাৎ লাহোরে গেলেন বুলবুল, আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে

নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশকে সমর্থন করতে প্রথমে বিশ্বকাপ বয়কটের কথা বলেছিল পাকিস্তান। তবে বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চায় না তারা। তবে আইসিসি মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলানোর জন্য। এই সবকিছু মিলিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এক জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল (শনিবার) দিবাগত রাত ১টার ফ্লাইটে লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বুলবুক। সেখানে পিসিবি এবং আইসিসির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন তিনি। আলোচনা শেষে আজ বিকেলেই তার দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বিশ্বকাপ বিবেচনায় ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। এই বিশাল লোকসান এড়াতে এবং পাকিস্তানের অবস্থান নরম করতে গত কয়েকদিন ধরেই দৌড়ঝাঁপ করছে আইসিসি। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে পি

হঠাৎ লাহোরে গেলেন বুলবুল, আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে

নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশকে সমর্থন করতে প্রথমে বিশ্বকাপ বয়কটের কথা বলেছিল পাকিস্তান। তবে বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চায় না তারা। তবে আইসিসি মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলানোর জন্য। এই সবকিছু মিলিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এক জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গতকাল (শনিবার) দিবাগত রাত ১টার ফ্লাইটে লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বুলবুক। সেখানে পিসিবি এবং আইসিসির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন তিনি। আলোচনা শেষে আজ বিকেলেই তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বিশ্বকাপ বিবেচনায় ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। এই বিশাল লোকসান এড়াতে এবং পাকিস্তানের অবস্থান নরম করতে গত কয়েকদিন ধরেই দৌড়ঝাঁপ করছে আইসিসি।

ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে পিসিবি এবং বিসিবির সঙ্গে মধ্যস্থতার মাধ্যমে একটি টেকসই সমাধান খোঁজার চেষ্টা করবে সংস্থাটি। বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ শুরু হলেও পর্দার আড়ালের এই কূটনৈতিক লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার বিষয়। লাহোর থেকে বিসিবি সভাপতি ফিরলে এই সংকটের কোনো নতুন সমাধান আসে কি না, সেদিকেই দেখার।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow