হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি ও আরব উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মূলত নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌচলাচল নিয়ন্ত্রণ শক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আরব উপসাগর থেকে হরমুজ প্রণালি পর্যন্ত প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলজুড়ে একটি ‘বিশেষ নিয়ন্ত্রণ বলয়’ গড়ে তোলা হবে। আইআরজিসির দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হলো এই জলসীমাকে ইরানের জন্য শক্তি ও গৌরবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা, পাশাপাশি অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা। এই ঘোষণার একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সতর্ক করে বলেন, যারা আরব উপসাগর অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের জন্য এখানে কোনো জায়গা নেই। সূত্র : গালফ নিউজ  

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি ও আরব উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মূলত নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌচলাচল নিয়ন্ত্রণ শক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আরব উপসাগর থেকে হরমুজ প্রণালি পর্যন্ত প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলজুড়ে একটি ‘বিশেষ নিয়ন্ত্রণ বলয়’ গড়ে তোলা হবে।

আইআরজিসির দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হলো এই জলসীমাকে ইরানের জন্য শক্তি ও গৌরবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা, পাশাপাশি অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা।

এই ঘোষণার একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সতর্ক করে বলেন, যারা আরব উপসাগর অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের জন্য এখানে কোনো জায়গা নেই।

সূত্র : গালফ নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow