হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ

হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারগুলোর ওপর উসকানিবিহীন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর জবাবে ইরানের সামরিক স্থাপনাগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে বলে জানায় ওয়াশিংটন। খবর টাইমস অব ইসরায়েলের। শুক্রবার (০৮ মে) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথ দিয়ে অতিক্রম করার সময় তিনটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ইরানি বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মার্কিন বাহিনীর দাবি, সব ধরনের হুমকি প্রতিহত করা হয়েছে এবং কোনও মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। এরপর পাল্টা জবাবে ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, যেসব স্থাপনা থেকে মার্কিন বাহিনীর ওপর হামলা পরিচালিত হয়েছিল, সেগুলোই লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গোয়েন্দা নজরদারি অবকাঠামো। তবে ওয়াশিংটন

হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারগুলোর ওপর উসকানিবিহীন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর জবাবে ইরানের সামরিক স্থাপনাগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে বলে জানায় ওয়াশিংটন। খবর টাইমস অব ইসরায়েলের। শুক্রবার (০৮ মে) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথ দিয়ে অতিক্রম করার সময় তিনটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ইরানি বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মার্কিন বাহিনীর দাবি, সব ধরনের হুমকি প্রতিহত করা হয়েছে এবং কোনও মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। এরপর পাল্টা জবাবে ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, যেসব স্থাপনা থেকে মার্কিন বাহিনীর ওপর হামলা পরিচালিত হয়েছিল, সেগুলোই লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গোয়েন্দা নজরদারি অবকাঠামো। তবে ওয়াশিংটন দাবি করেছে, তারা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায় না। কিন্তু মার্কিন বাহিনী নিজেদের সুরক্ষায় প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, বন্দরনগর আব্বাসের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎস ও অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া রাজধানী তেহরানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংস্থাটি আরও জানায়, ইরানি সশস্ত্র বাহিনী ও শত্রুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কেশমের একটি জেটির বাণিজ্যিক অংশ লক্ষ্যবস্তু হয়েছে বলেও দাবি করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow