হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার জাহাজে রহস্যজনক আঘাত

হরমুজ প্রণালিতে আটকে থাকা দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত দুটি বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার প্রকাশিত তথ্যে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি এইচএমএম পরিচালিত বাল্ক ক্যারিয়ার এইচএমএম নামু-এর পেছনের অংশে গত ৪ মে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হানে। এত দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দেওয়া হয়নি। এক সপ্তাহ আগে একই জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের কাছে নোঙর করা ছিল। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় দাবি করেছিলেন, ঘটনাটি ছিল ইরানের হামলার ফল। তবে দক্ষিণ কোরিয়া এখনো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডের পর জাহাজটিকে দুবাই বন্দরে নিয়ে যাওয়া হয় এবং শুক্রবার সেখানে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঘাত হানা বস্তুগুলো কী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সেগুলো নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করে বিশ্লেষণের প্রস্তুতি চলছে।

হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার জাহাজে রহস্যজনক আঘাত

হরমুজ প্রণালিতে আটকে থাকা দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত দুটি বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার প্রকাশিত তথ্যে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি এইচএমএম পরিচালিত বাল্ক ক্যারিয়ার এইচএমএম নামু-এর পেছনের অংশে গত ৪ মে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হানে। এত দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দেওয়া হয়নি।

এক সপ্তাহ আগে একই জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের কাছে নোঙর করা ছিল। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় দাবি করেছিলেন, ঘটনাটি ছিল ইরানের হামলার ফল।

তবে দক্ষিণ কোরিয়া এখনো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডের পর জাহাজটিকে দুবাই বন্দরে নিয়ে যাওয়া হয় এবং শুক্রবার সেখানে সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঘাত হানা বস্তুগুলো কী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সেগুলো নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করে বিশ্লেষণের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow