হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত হওয়া একটি মার্কিন সামরিক হেলিকপ্টারের দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে সেন্টকম জানায়, দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টার মধ্যে দুই সেনাসদস্যকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, সেনাসদস্যদের প্রায় দুই ঘণ্টার মধ্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন। ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, উদ্ধার অভিযানে একটি সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছিল। ওই ড্রোনই পানিতে পড়ে যাওয়া দুই পাইলটকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। ওই কর্মকর্তা জানান, টাস্ক ফোর্স ৫৯-এর অধীনে চালকবিহীন বিভিন্ন নৌযানের একটি বহর রয়েছে। উদ্ধার অভিযানে ব্যবহৃত ড্রোনটির নকশা ছিল অনেকটা দ্রুতগতির স্পিডবোটের মতো। জানা গেছে, দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারটি ছিল মার্কিন সেনাবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি ফাইটার হেলিকপ্টার।

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত হওয়া একটি মার্কিন সামরিক হেলিকপ্টারের দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে সেন্টকম জানায়, দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টার মধ্যে দুই সেনাসদস্যকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সেনাসদস্যদের প্রায় দুই ঘণ্টার মধ্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন। ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, উদ্ধার অভিযানে একটি সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছিল। ওই ড্রোনই পানিতে পড়ে যাওয়া দুই পাইলটকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

ওই কর্মকর্তা জানান, টাস্ক ফোর্স ৫৯-এর অধীনে চালকবিহীন বিভিন্ন নৌযানের একটি বহর রয়েছে। উদ্ধার অভিযানে ব্যবহৃত ড্রোনটির নকশা ছিল অনেকটা দ্রুতগতির স্পিডবোটের মতো।

জানা গেছে, দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারটি ছিল মার্কিন সেনাবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি ফাইটার হেলিকপ্টার। তবে দুর্ঘটনার সময় সেটি কী ধরনের মিশনে ছিল, সে বিষয়ে সেন্টকম বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow