হরমুজে কোনো তৃতীয় পক্ষের দরকার নেই, কেন বললো ইরান

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে তেহরান কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন দেখছে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। মঙ্গলবার (৩০ জুন) তিনি আরও বলেন, এই প্রণালিতে মাইন অপসারণের বিষয়টি একটি সমঝোতা স্মারকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। খবর আল জাজিরার। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটি নিরাপদ করতে ও জলযানগুলোর বাধাহীন চলাচল নিশ্চিতে আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই ইরান জানালো এ কাজে তারা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ বরদাশত করবে না। আরও পড়ুন ইসরায়েল-লেবানন চুক্তি / মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রশংসা, ১৪ শর্তে ‘স্টেলমেট’ অবস্থা এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তাদের একটি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলাকে কাপুরুষতা বলে অভিহিত করেছেন। শ্রীলঙ্কার উপকূলে আইরিস ডেনা নামের ওই ফ্রিগেটে মার্কিন সাবমেরিনটির টর্পেডো হামলার পরে জাহাজটি থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরাঘচি বলেন, যা

হরমুজে কোনো তৃতীয় পক্ষের দরকার নেই, কেন বললো ইরান

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে তেহরান কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন দেখছে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

মঙ্গলবার (৩০ জুন) তিনি আরও বলেন, এই প্রণালিতে মাইন অপসারণের বিষয়টি একটি সমঝোতা স্মারকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। খবর আল জাজিরার।

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটি নিরাপদ করতে ও জলযানগুলোর বাধাহীন চলাচল নিশ্চিতে আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই ইরান জানালো এ কাজে তারা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ বরদাশত করবে না।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তাদের একটি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলাকে কাপুরুষতা বলে অভিহিত করেছেন। শ্রীলঙ্কার উপকূলে আইরিস ডেনা নামের ওই ফ্রিগেটে মার্কিন সাবমেরিনটির টর্পেডো হামলার পরে জাহাজটি থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরাঘচি বলেন, যা ঘটেছে তা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ। এটা ইতিহাসে লেখা হয়ে থাকবে। কোনোরকমের উসকানি ছাড়াই জাহাজটি হামলার স্বীকার হয়েছে।

তিনি আরও বলেন, এমন কাজ কখনোই নৌযুদ্ধে জয় হিসেবে বিবেচিত হবে না। এটা কেবল শত্রুর অসহায়ত্বই প্রকাশ করে।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow