হাঁটুপানিতে সড়কে ঢালাই, ভিডিও ভাইরাল

নরসিংদীর পলাশে বৃষ্টির পানিতে ডুবে থাকা সড়কে দেওয়া হচ্ছে আরসিসি ঢালাই। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সড়কের ওই ঢালাই বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ডাঙা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ অনিয়মের ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচদোনা-ডাঙা বাজার পর্যন্ত চার লেন সড়কের একটি অংশে ১২০ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ করছে ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (এনডিই) লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে এলাকায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে সড়কের ওই অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু ঠিকাদারের লোকজন প্রায় হাঁটুসমান পানির মধ্যেই কংক্রিট মিশ্রিত বালু-সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ চালিয়ে যান। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। অনেকে মোবাইলফোনে এ অনিয়মের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র সমালোচনা। খবর পেয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কাজের ত্রুটি দেখে ঢালাই তুলে পুনরায় কাজ করার নির্দেশ দেন। নরসিংদী সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী প্রজেনজিৎ

হাঁটুপানিতে সড়কে ঢালাই, ভিডিও ভাইরাল

নরসিংদীর পলাশে বৃষ্টির পানিতে ডুবে থাকা সড়কে দেওয়া হচ্ছে আরসিসি ঢালাই। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সড়কের ওই ঢালাই বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ডাঙা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ অনিয়মের ঘটনা ঘটে।

সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচদোনা-ডাঙা বাজার পর্যন্ত চার লেন সড়কের একটি অংশে ১২০ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ করছে ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (এনডিই) লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে এলাকায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে সড়কের ওই অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু ঠিকাদারের লোকজন প্রায় হাঁটুসমান পানির মধ্যেই কংক্রিট মিশ্রিত বালু-সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ চালিয়ে যান।

ঘটনাটি দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। অনেকে মোবাইলফোনে এ অনিয়মের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র সমালোচনা। খবর পেয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কাজের ত্রুটি দেখে ঢালাই তুলে পুনরায় কাজ করার নির্দেশ দেন।

হাঁটুপানিতে সড়কে ঢালাই, ভিডিও ভাইরাল

নরসিংদী সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী প্রজেনজিৎ পাল বলেন, ‌‘সড়কটি নির্মাণে কিছু গাফিলতি পাওয়া গেছে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তারা ত্রুটিপূর্ণ ঢালাই তুলে ফেলেছেন এবং নতুন করে সড়কটি নির্মাণ করে দেবেন।’

কাজে অনিয়মের কথা স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন। তিনি বলেন, ‘নির্মাণকাজের সময় হুট করে বৃষ্টি শুরু হওয়ায় কিছু ঢালাই পানির মধ্যে পড়ে যায়। পরে অবশ্য দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন ওই অংশটি তুলে পুনরায় ঢালাই দেওয়া হচ্ছে।’

সঞ্জিত সাহা/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow