হাইকোর্টে একদিনে ৭৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ একদিনেই সাত হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে রেকর্ড গড়েছে। এছাড়া সেখানে ৯ দিনে মোট ৩৫ হাজার ৭৯২টি মামলা নিষ্পত্তির রেকর্ড সৃষ্টি হয়েছে বলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সোমবার (২৭ জুলাই) নিশ্চিত করেন। প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। শফিকুল ইসলাম জানান, গত ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট সাত হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়, যা এক কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির নতুন রেকর্ড। আরও পড়ুন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট তিনি বলেন, সম্প্রতি পুরোনো মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৯ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। আর পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা। দেশের প্রধান বিচারপতির ন

হাইকোর্টে একদিনে ৭৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ একদিনেই সাত হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে রেকর্ড গড়েছে।

এছাড়া সেখানে ৯ দিনে মোট ৩৫ হাজার ৭৯২টি মামলা নিষ্পত্তির রেকর্ড সৃষ্টি হয়েছে বলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সোমবার (২৭ জুলাই) নিশ্চিত করেন।

প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়।

শফিকুল ইসলাম জানান, গত ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট সাত হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়, যা এক কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির নতুন রেকর্ড।

তিনি বলেন, সম্প্রতি পুরোনো মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৯ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। আর পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা।

দেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।

বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

গত ৭ মে এসব বেঞ্চের বিচারপতিরা দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে সেগুলো নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করেন। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow