হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার কারণে দানিয়ুব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর এএফপির। রোববার প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার জানান, ৪৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দক্ষিণে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্র দেশটির মোট বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ করে। কেন্দ্রটির রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে দানিয়ুব নদীর পানি ব্যবহার করা হয়। কিন্তু মে মাস থেকে বৃষ্টিপাত কম হওয়া এবং একের পর এক তাপপ্রবাহের কারণে নদীর পানির স্তর এতটাই কমে গেছে যে স্বাভাবিকভাবে কেন্দ্রটি চালানো সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী জানান, নদীর পানি আরও কমে যাওয়ায় রোববার রাতেই কেন্দ্রটির শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি বন্ধ করে দেওয়া হবে। এরপর সোমবার ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পুরো বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এর আগে শুক্রবার বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান সতর্ক করেছিল, দানিয়ুব নদীর পানি কমতে থাকলে আগামী সপ্তাহের মধ্যেই কেন্দ্রট
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার কারণে দানিয়ুব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর এএফপির।
রোববার প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার জানান, ৪৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দক্ষিণে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্র দেশটির মোট বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ করে। কেন্দ্রটির রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে দানিয়ুব নদীর পানি ব্যবহার করা হয়। কিন্তু মে মাস থেকে বৃষ্টিপাত কম হওয়া এবং একের পর এক তাপপ্রবাহের কারণে নদীর পানির স্তর এতটাই কমে গেছে যে স্বাভাবিকভাবে কেন্দ্রটি চালানো সম্ভব হচ্ছে না।
প্রধানমন্ত্রী জানান, নদীর পানি আরও কমে যাওয়ায় রোববার রাতেই কেন্দ্রটির শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি বন্ধ করে দেওয়া হবে। এরপর সোমবার ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পুরো বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
এর আগে শুক্রবার বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান সতর্ক করেছিল, দানিয়ুব নদীর পানি কমতে থাকলে আগামী সপ্তাহের মধ্যেই কেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ করতে হবে।
এদিকে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে। বৃহস্পতিবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা চলতি গ্রীষ্মে হাঙ্গেরির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান।
What's Your Reaction?