হাটহাজারী ও ফটিকছড়িতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৩ জুলাই) সেনাবাহিনীর সদস্যরা বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেন। একই সঙ্গে তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যদের ত্রাণ বিতরণ সেনাবাহিনী সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায়ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সেনাসদস্যরা কাজ করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এই মানবিক সহায়তা দুর্গত মানুষের জন্য স্বস্তি এনে দিয়েছে। অনেক পরিবার কয়েকদিন ধরে পানিবন্দি থাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল। সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর
চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৩ জুলাই) সেনাবাহিনীর সদস্যরা বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেন। একই সঙ্গে তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যদের ত্রাণ বিতরণ
সেনাবাহিনী সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায়ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সেনাসদস্যরা কাজ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এই মানবিক সহায়তা দুর্গত মানুষের জন্য স্বস্তি এনে দিয়েছে। অনেক পরিবার কয়েকদিন ধরে পানিবন্দি থাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল।
সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যদের ত্রাণ বিতরণ
ত্রাণ কার্যক্রম চলাকালে সেনাসদস্যরা বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় তারা চরম দুর্ভোগে ছিলেন। অনেক পরিবারের খাদ্যসংকট দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সহায়তা তাদের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।
সেনাবাহিনী জানায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। যতদিন প্রয়োজন হবে, ততদিন স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমআরএএইচ/একিউএফ
What's Your Reaction?