হাটহাজারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নাসরিন আক্তার (২৩) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাহলুমা বাজার এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন ওই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী। তার বাড়ি রাউজান উপজেলার গহিরা এলাকায়। চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১৭ মাস বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন নাসরিন। সেই নির্যাতন থেকেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা। পুলিশ জানায়, নিজ শয়নকক্ষে সিলিংফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত

হাটহাজারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নাসরিন আক্তার (২৩) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাহলুমা বাজার এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাসরিন ওই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী। তার বাড়ি রাউজান উপজেলার গহিরা এলাকায়। চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১৭ মাস বয়সী একটি ছেলে রয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন নাসরিন। সেই নির্যাতন থেকেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা।

পুলিশ জানায়, নিজ শয়নকক্ষে সিলিংফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow