হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার মাহবুব মাস্টারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিপন খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকার বাসিন্দা। তিনি মনিয়াপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। আরও পড়ুন পাহাড়ি বাজার থেকে মহাবিপন্ন হলুদ কচ্ছপ উদ্ধার স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার রাতে কাজ শেষে তিনি ভাড়া বাসায় ফিরে যান। সোমবার সকালে এক ব্যক্তি বাসা ভাড়া নিতে এসে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে রিপনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে। এমআরএএইচ/এমআইএইচএস
চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার মাহবুব মাস্টারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রিপন খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকার বাসিন্দা। তিনি মনিয়াপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার রাতে কাজ শেষে তিনি ভাড়া বাসায় ফিরে যান। সোমবার সকালে এক ব্যক্তি বাসা ভাড়া নিতে এসে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে রিপনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?
