হাটহাজারীতে পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে মোহাম্মদ সিয়াম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম পরিবারের সঙ্গে পৌরসভার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ি উপজেলার ছিপাতলী ইউনিয়নে। তার বাবা মো. কাশেম পেশায় একজন রাজমিস্ত্রী। আরও পড়ুন নরসিংদীতে পুকুরে ডুবে প্রাণ গেলো একই পরিবারের তিন শিশুর জানা গেছে, আজ সকালে শায়েস্তা খাঁপাড়া এলাকার আব্দুল কাদের সওদাগর বাড়ির পাশের একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সিয়াম স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। মৃত্যুর আগে সে পবিত্র কোরআনের প্রায় ১৩ পারা মুখস্থ করেছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমআরএএইচ/এমএমকে

হাটহাজারীতে পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে মোহাম্মদ সিয়াম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিয়াম পরিবারের সঙ্গে পৌরসভার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ি উপজেলার ছিপাতলী ইউনিয়নে। তার বাবা মো. কাশেম পেশায় একজন রাজমিস্ত্রী।

জানা গেছে, আজ সকালে শায়েস্তা খাঁপাড়া এলাকার আব্দুল কাদের সওদাগর বাড়ির পাশের একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিয়াম স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। মৃত্যুর আগে সে পবিত্র কোরআনের প্রায় ১৩ পারা মুখস্থ করেছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমআরএএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow