হাতকড়াসহ চাঁদাবাজকে নিয়ে পুলিশের মাইকিং, জামিনে বেরিয়ে ফের চাঁদাবাজি

হাতে হাতকড়া পরিয়ে চাঁদাবাজ ফারুক ওরফে কাইল্লা ফারুককে সঙ্গে নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করেছিল পুলিশ। গ্রেফতারের মাত্র চার মাসের আগেই জামিনে বের হন তিনি। এবার তার বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে বসিলায় একটি গ্যাসের দোকানে চাঁদা দাবির অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন। বুধবার (১৭ জুন) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের অদূরে কেরানীগঞ্জের ঘাটারচরে অবস্থিত বেসরকারি একটি কুরিয়ার প্রতিষ্ঠানের একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, চাঁদার দাবি পূরণ না হওয়ায় এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুরের চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত ফারুক ওরফে কাইল্লা ফারুকের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ফারুক ওরফে কাইল্লা ফারুকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সহযোগী কেরানীগঞ্জের ঘাটারচরে অবস্থিত কুরিয়ার সার্ভিসটির ওয়্যারহাউজে প্রবেশ করেন। সেখানে তিনি নিজেকে স্থানীয় ব্যক্তি পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। নাম প্রকাশে

হাতকড়াসহ চাঁদাবাজকে নিয়ে পুলিশের মাইকিং, জামিনে বেরিয়ে ফের চাঁদাবাজি

হাতে হাতকড়া পরিয়ে চাঁদাবাজ ফারুক ওরফে কাইল্লা ফারুককে সঙ্গে নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করেছিল পুলিশ। গ্রেফতারের মাত্র চার মাসের আগেই জামিনে বের হন তিনি। এবার তার বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

কয়েক মাস আগে বসিলায় একটি গ্যাসের দোকানে চাঁদা দাবির অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন।

বুধবার (১৭ জুন) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের অদূরে কেরানীগঞ্জের ঘাটারচরে অবস্থিত বেসরকারি একটি কুরিয়ার প্রতিষ্ঠানের একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, চাঁদার দাবি পূরণ না হওয়ায় এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুরের চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত ফারুক ওরফে কাইল্লা ফারুকের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ফারুক ওরফে কাইল্লা ফারুকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সহযোগী কেরানীগঞ্জের ঘাটারচরে অবস্থিত কুরিয়ার সার্ভিসটির ওয়্যারহাউজে প্রবেশ করেন। সেখানে তিনি নিজেকে স্থানীয় ব্যক্তি পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়্যারহাউজের এক কর্মকর্তা জানান, ফারুক তাদের ২০ জন লোককে চাকরি দেওয়ার দাবি করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের গাড়ির ওয়ার্কশপে ব্যবহৃত পোড়া মবিল ও পুরোনো টায়ার তার কাছে বিক্রির শর্তও দেন। এসব বিষয়ে সিদ্ধান্ত জানাতে এক ঘণ্টার সময় বেঁধে দেন তিনি।

ওই কর্মকর্তা আরও বলেন, আমরা তাকে জানিয়েছিলাম, সে সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন না। পরে তিনি চলে যান। কিছুক্ষণ পর ওয়্যারহাউজ থেকে গাড়ি বের হওয়ার পর বসিলা ব্রিজের কাছে একের পর এক গাড়িতে হামলা চালানো হয়। ইট নিক্ষেপ করে অন্তত পাঁচটি গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওয়্যারহাউজে গিয়ে হুমকি দেওয়া ব্যক্তি মোহাম্মদপুর এলাকার চিহ্নিত অপরাধী। তাকে ধরতে অভিযান চলমান।

টিটি/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow