হাতিরঝিলে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার এক ব্যক্তির যাবজ্জীবন

রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার হওয়া মো. উজ্জ্বল আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২০ মে) ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে আদালতের নির্দেশে কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর ভোর ৪টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি মতিঝিল বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকার ‘তিশা কুঠির’ ভবনে অভিযান চালায়। অভিযানে ভবনের দ্বিতীয় তলা থেকে ভাড়াটিয়া মো. উজ্জল আলীকে আটক করা হয়। পুলিশের তল্লাশিতে তার হেফাজত থেকে ১২টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা ১ কেজি ২০০ গ্রাম হেরোইন এবং আরও ৩টি পলিপ্যাকে থাকা ১ হাজার ৫০০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার উদ্ধার করা হয়। জব্দ তালিকা অনুযায়

হাতিরঝিলে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার এক ব্যক্তির যাবজ্জীবন

রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার হওয়া মো. উজ্জ্বল আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে আদালতের নির্দেশে কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

jagonews24

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর ভোর ৪টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি মতিঝিল বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকার ‘তিশা কুঠির’ ভবনে অভিযান চালায়। অভিযানে ভবনের দ্বিতীয় তলা থেকে ভাড়াটিয়া মো. উজ্জল আলীকে আটক করা হয়।

পুলিশের তল্লাশিতে তার হেফাজত থেকে ১২টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা ১ কেজি ২০০ গ্রাম হেরোইন এবং আরও ৩টি পলিপ্যাকে থাকা ১ হাজার ৫০০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার উদ্ধার করা হয়। জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

ঘটনার পর হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ জুবায়ের গত ২০২৫ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

বিচার চলাকালে আদালত মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। গত ১১ মে ২০২৬ তারিখে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর আদালত রায়ের জন্য ২০ মে দিন ধার্য করেন।

রায়ে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, আসামির কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ব্যক্তিগত ব্যবহারের সীমা অতিক্রম করে সম্পূর্ণ বাণিজ্যিক পর্যায়ের।

আদালত আরও বলেন, এ ধরনের অপরাধ সমাজে ভয়াবহ প্রভাব ফেলে এবং জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। তাই আসামিকে কোনো ধরনের ছাড় না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা প্রয়োজন।

আসামি মো. উজ্জল আলীর স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর হরিশপুর এলাকায়। পুলিশ তদন্তে তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলার তথ্যও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow