হাতিয়ায় কেন্দ্র দখল করে ধানের শীষে সিল মারার অভিযোগ

নোয়াখালী-৬ হাতিয়া আসনের একটি কেন্দ্র দখল করে ধানের শীষে সিল মারার অভিযোগ উঠেছে বিএনপিকর্মীদের বিরুদ্ধে। এসময় তারা কেন্দ্রের তালা ভেঙে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ভাঙচুরসহ বিভিন্ন বুথে অবাধে সিল মারে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পূর্ব চর আমানউল্লাহ হাওলাদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (নতুন সুখচর, নম্বর ৯৯) এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফয়সাল বিন দিদার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রের আশপাশে গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে বিএনপি কর্মীরা এ হামলা চালায়। এসময় আমি প্রাণভয়ে পালিয়ে ছিলাম। তারা শতাধিক ব্যালটে সিল মারে। ভোটাররা আতঙ্কে বিভিন্ন দিকে ছুটে যায়। প্রিসাইডিং কর্মকর্তা আরও বলেন, সন্ত্রাসীদের সিল মারা ব্যালটে পোলিং কর্মকর্তার সই নেই। আমরা সেই ব্যালট বাতিল করবো। একঘণ্টা বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে দুপুর ১টায় আবারও ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম আরআরএফের কনস্টেবল দিদারুল ইসলাম জাগো নিউজকে বলেন, একযোগে শতাধিক বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। আইনশৃঙ্খলা বাহিনী

হাতিয়ায় কেন্দ্র দখল করে ধানের শীষে সিল মারার অভিযোগ

নোয়াখালী-৬ হাতিয়া আসনের একটি কেন্দ্র দখল করে ধানের শীষে সিল মারার অভিযোগ উঠেছে বিএনপিকর্মীদের বিরুদ্ধে। এসময় তারা কেন্দ্রের তালা ভেঙে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ভাঙচুরসহ বিভিন্ন বুথে অবাধে সিল মারে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পূর্ব চর আমানউল্লাহ হাওলাদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (নতুন সুখচর, নম্বর ৯৯) এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফয়সাল বিন দিদার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, কেন্দ্রের আশপাশে গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে বিএনপি কর্মীরা এ হামলা চালায়। এসময় আমি প্রাণভয়ে পালিয়ে ছিলাম। তারা শতাধিক ব্যালটে সিল মারে। ভোটাররা আতঙ্কে বিভিন্ন দিকে ছুটে যায়।

প্রিসাইডিং কর্মকর্তা আরও বলেন, সন্ত্রাসীদের সিল মারা ব্যালটে পোলিং কর্মকর্তার সই নেই। আমরা সেই ব্যালট বাতিল করবো। একঘণ্টা বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে দুপুর ১টায় আবারও ভোটগ্রহণ শুরু হয়।

কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম আরআরএফের কনস্টেবল দিদারুল ইসলাম জাগো নিউজকে বলেন, একযোগে শতাধিক বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। আইনশৃঙ্খলা বাহিনী আসার আগে তারা অনেক ব্যালটে সিল মারে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, যদি পোলিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া কোনো অবৈধ ভোট বাক্সে ঢুকানো হয় তা গণনার সময় বাতিল করা হবে।

ইকবাল হোসেন মজনু/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow