হান্টাভাইরাসের সন্ধানে ইঁদুর ধরছেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা

হান্টাভাইরাসের উপস্থিতি আছে কি না তা জানতে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়া এবং আশপাশের এলাকায় ইঁদুর জাতীয় প্রাণী ধরার জন্য প্রায় ১৫০টি ফাঁদ বসিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি উশুয়াইয়া থেকে যাত্রা করা ‘এমভি হন্ডিয়াস’ নামের একটি ক্রুজ জাহাজে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। এরপর থেকেই এলাকাটিতে ভাইরাসটির উৎস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বুয়েনস আয়ার্স থেকে আসা জীববিজ্ঞানীরা কয়েক দিনের একটি বিশেষ গবেষণা শুরু করেছেন। তারা তিয়েরা দেল ফুয়েগো দ্বীপের বিভিন্ন স্থানে ফাঁদ বসিয়ে ধরা পড়া ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে অ্যান্ডিজ ধরনের হান্টাভাইরাস আছে কি না তা পরীক্ষা করবেন। এই ভাইরাসটি বিরল হলেও বেশ বিপজ্জনক। সাধারণত আক্রান্ত ইঁদুরের মূত্র, মল বা লালার মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়ায়। অ্যান্ডিজ ধরনের হান্টাভাইরাসের ক্ষেত্রে মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটতে পারে। হান্টাভাইরাসে আক্রান্ত হলে জ্বর, শরীর ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। গুরুতর হলে এটি ফুসফুসে সংক্রমণ ঘটায়। বর্তমানে এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩০ বছরে তিয়েরা দেল ফুয়েগো অঞ

হান্টাভাইরাসের সন্ধানে ইঁদুর ধরছেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা
হান্টাভাইরাসের উপস্থিতি আছে কি না তা জানতে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়া এবং আশপাশের এলাকায় ইঁদুর জাতীয় প্রাণী ধরার জন্য প্রায় ১৫০টি ফাঁদ বসিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি উশুয়াইয়া থেকে যাত্রা করা ‘এমভি হন্ডিয়াস’ নামের একটি ক্রুজ জাহাজে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। এরপর থেকেই এলাকাটিতে ভাইরাসটির উৎস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বুয়েনস আয়ার্স থেকে আসা জীববিজ্ঞানীরা কয়েক দিনের একটি বিশেষ গবেষণা শুরু করেছেন। তারা তিয়েরা দেল ফুয়েগো দ্বীপের বিভিন্ন স্থানে ফাঁদ বসিয়ে ধরা পড়া ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে অ্যান্ডিজ ধরনের হান্টাভাইরাস আছে কি না তা পরীক্ষা করবেন। এই ভাইরাসটি বিরল হলেও বেশ বিপজ্জনক। সাধারণত আক্রান্ত ইঁদুরের মূত্র, মল বা লালার মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়ায়। অ্যান্ডিজ ধরনের হান্টাভাইরাসের ক্ষেত্রে মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটতে পারে। হান্টাভাইরাসে আক্রান্ত হলে জ্বর, শরীর ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। গুরুতর হলে এটি ফুসফুসে সংক্রমণ ঘটায়। বর্তমানে এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩০ বছরে তিয়েরা দেল ফুয়েগো অঞ্চলে হান্টাভাইরাসের কোনো ঘটনা নথিভুক্ত হয়নি। তাই বিজ্ঞানীদের ধারণা, ক্রুজ জাহাজে দেখা দেওয়া সংক্রমণ অন্য কোনো এলাকা থেকে আসতে পারে। জাহাজে আক্রান্তদের মধ্যে একজন ডাচ দম্পতি ছিলেন। তারা গত চার মাস ধরে আর্জেন্টিনা ছাড়াও চিলি ও উরুগুয়ে ভ্রমণ করেছিলেন। সূত্র : এএফপি  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow