হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

সংসদে বক্তব্যের সময় গ্যালারিতে উপবিষ্ট পিতার কথা উল্লেখ করায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে সতর্ক করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।  মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।   নিজের তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করতে দাঁড়িয়ে হান্নান মাসউদ বলেন, ‘আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। উনার সামনে দাঁড়িয়ে আমার তারকা চিহ্নিত প্রশ্ন-৯৪ সংসদে উপস্থাপন করছি।’ এ কথা বলে হান্নান মাসউদ বসে পড়েন।  পরে স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় সদস্য সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। অ্যানিওয়ে আই রেসপেক্ট ইয়োর সেন্টিমেন্ট। প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম।’

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

সংসদে বক্তব্যের সময় গ্যালারিতে উপবিষ্ট পিতার কথা উল্লেখ করায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে সতর্ক করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।  

নিজের তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করতে দাঁড়িয়ে হান্নান মাসউদ বলেন, ‘আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। উনার সামনে দাঁড়িয়ে আমার তারকা চিহ্নিত প্রশ্ন-৯৪ সংসদে উপস্থাপন করছি।’

এ কথা বলে হান্নান মাসউদ বসে পড়েন। 

পরে স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় সদস্য সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। অ্যানিওয়ে আই রেসপেক্ট ইয়োর সেন্টিমেন্ট। প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow