হান্নান মাসউদকে স্পিকার, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াত জোট মনোনীত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে ফ্লোর ক্রসিং নিয়ে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।  বুধবার (২২ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হান্নান মাসউদকে সতর্ক করেন স্পিকার। এ সময় প্রশ্নোত্তর পর্ব চলাকালে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বক্তব্য রাখছিলেন। তার বক্তব্যের পরই হান্নান মাসউদকে প্রশ্ন করেন স্পিকার। স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি? ফ্লোর ক্রসিং ইজ নট অ্যালাউড অ্যাট দিস স্টেজ।’ তবে ঠিক কোন কারণে হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার, তা নিশ্চিত হওয়া যায়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow