হাফ ম্যারাথনে মানুষের বিশ্বরেকর্ড ভেঙে দিলো চীনা রোবট ‘ফ্ল্যাশ’

ক্রীড়া ও প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন যুগের সূচনা হলো বেইজিংয়ে। হাফ ম্যারাথনের দীর্ঘ ২১ দশমিক ০৯৭৫ কিলোমিটার পথ পাড়ি দিতে মানুষকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়েছে চীনের তৈরি একটি মানবসদৃশ বা হিউম্যানয়েড রোবট। গত রোববার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত ২০২৬ বেইজিং ই-টাউন হাফ ম্যারাথনে এই বিস্ময়কর সাফল্য দেখায় রোবটটি। শেনজেন অনার স্মার্ট টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের তৈরি ‘ফ্ল্যাশ’ নামের রোবটটি স্বয়ংক্রিয়ভাবে দৌড়ে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে পুরো পথ অতিক্রম করে। এটি হাফ ম্যারাথনে মানুষের গড়া আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। গত মাসে পর্তুগালের লিসবন হাফ ম্যারাথনে উগান্ডার তারকা দৌড়বিদ জ্যাকব কিপ্লিমো ৫৭ মিনিট ২০ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তার থেকে প্রায় সাত মিনিট কম সময়ে লক্ষ্যে পৌঁছেছে ‘ফ্ল্যাশ’। আরও পড়ুন>>রোবটের ‘গর্ভে’ মানবশিশু? চীনের গবেষণায় বিশ্বজুড়ে হইচইঅনলাইনে কেনা চীনা রোবটকে ‘নিজেদের তৈরি’ দাবি ভারতীয় বিশ্ববিদ্যালয়েরসাগরের নিচ থেকে ময়লা তুলে আনবে মনুষ্যবিহীন রোবট! গত বছরের প্রথম ই-টাউন হাফ ম্যারাথনে মানবসদৃশ রোবটের পারফরম্যান্স তুলনামূলক ধীর ছিল। তখন ‘তিয়াংগং আল্ট্রা’ নামে

হাফ ম্যারাথনে মানুষের বিশ্বরেকর্ড ভেঙে দিলো চীনা রোবট ‘ফ্ল্যাশ’

ক্রীড়া ও প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন যুগের সূচনা হলো বেইজিংয়ে। হাফ ম্যারাথনের দীর্ঘ ২১ দশমিক ০৯৭৫ কিলোমিটার পথ পাড়ি দিতে মানুষকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়েছে চীনের তৈরি একটি মানবসদৃশ বা হিউম্যানয়েড রোবট। গত রোববার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত ২০২৬ বেইজিং ই-টাউন হাফ ম্যারাথনে এই বিস্ময়কর সাফল্য দেখায় রোবটটি।

শেনজেন অনার স্মার্ট টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের তৈরি ‘ফ্ল্যাশ’ নামের রোবটটি স্বয়ংক্রিয়ভাবে দৌড়ে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে পুরো পথ অতিক্রম করে। এটি হাফ ম্যারাথনে মানুষের গড়া আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে।

গত মাসে পর্তুগালের লিসবন হাফ ম্যারাথনে উগান্ডার তারকা দৌড়বিদ জ্যাকব কিপ্লিমো ৫৭ মিনিট ২০ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তার থেকে প্রায় সাত মিনিট কম সময়ে লক্ষ্যে পৌঁছেছে ‘ফ্ল্যাশ’।

আরও পড়ুন>>
রোবটের ‘গর্ভে’ মানবশিশু? চীনের গবেষণায় বিশ্বজুড়ে হইচই
অনলাইনে কেনা চীনা রোবটকে ‘নিজেদের তৈরি’ দাবি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের
সাগরের নিচ থেকে ময়লা তুলে আনবে মনুষ্যবিহীন রোবট!

গত বছরের প্রথম ই-টাউন হাফ ম্যারাথনে মানবসদৃশ রোবটের পারফরম্যান্স তুলনামূলক ধীর ছিল। তখন ‘তিয়াংগং আল্ট্রা’ নামে একটি রোবট ২ ঘণ্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে জয়ী হয়েছিল। সেই আসরে অংশ নেওয়া ২০টি দলের মধ্যে মাত্র ছয়টি দল দৌড় শেষ করতে পেরেছিল।

তবে এবারের আসরে প্রযুক্তিগত অগ্রগতির স্পষ্ট প্রমাণ মিলেছে। ১০০র বেশি দল এতে অংশ নেয়, যার মধ্যে জার্মানি, ফ্রান্স ও ব্রাজিলের দলও ছিল। রোবটগুলো আগের তুলনায় দ্রুত ও স্থিতিশীলভাবে দৌড়াতে সক্ষম হয়েছে।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, মানুষ ও রোবট একই পথে আলাদা লেনে দৌড়ায়, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। রোবটদের জন্য সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয় ৩ ঘণ্টা ৪০ মিনিট। নতুনভাবে যুক্ত করা হয় দুই ধরনের অংশগ্রহণ পদ্ধতি—রিমোট কন্ট্রোল ও স্বয়ংক্রিয় নেভিগেশন।

রিমোট কন্ট্রোল ব্যবস্থায় অংশ নেওয়া দলগুলোর সময়ের ওপর ১ দশমিক ২ গুণ সমন্বয় করা হয়, যাতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেওয়া যায়। প্রায় ৪০ শতাংশ দল স্বয়ংক্রিয় নেভিগেশন পদ্ধতি বেছে নেয়।

এদিকে, মানুষের প্রতিযোগিতায় চীনের ঝাও হাইজিয়ে ১ ঘণ্টা ৭ মিনিট ৪৭ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের শিরোপা জিতেছেন। নারীদের বিভাগে তারই স্বদেশি ওয়াং কিয়াওশিয়া ১ ঘণ্টা ১৮ মিনিট ৬ সেকেন্ডে প্রথম হন।

সূত্র: সিসিটিভি
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow