হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশু ভর্তি হয়েছে। তাদের চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পর্যন্ত পাঁচ শিশুর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি বলেন, ভর্তি শিশুদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরইমধ্যে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পরিচালক আরও বলেন, রোগীর চাপ বেশি হলে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই পাঁচ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তারা হামে আক্রান্ত কি-না তা রিপোর্ট এলেই জানা যাবে। রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. ফিরোজ জানান, আজ পর্যন্ত ১৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারো হাম শনাক্ত হয়নি। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত সপ্তাহ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুরা আসতে শুরু করে। আজ দুপুর পর্যন্ত পাঁচ শিশু ভর্তি হয়েছে। ২৩ মার্চ লালমনি

হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশু ভর্তি হয়েছে। তাদের চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পর্যন্ত পাঁচ শিশুর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

তিনি বলেন, ভর্তি শিশুদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরইমধ্যে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

পরিচালক আরও বলেন, রোগীর চাপ বেশি হলে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই পাঁচ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তারা হামে আক্রান্ত কি-না তা রিপোর্ট এলেই জানা যাবে।

রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. ফিরোজ জানান, আজ পর্যন্ত ১৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারো হাম শনাক্ত হয়নি।

হাম নিয়ে আতঙ্কিত না হয়ে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত সপ্তাহ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুরা আসতে শুরু করে। আজ দুপুর পর্যন্ত পাঁচ শিশু ভর্তি হয়েছে। ২৩ মার্চ লালমনিরহাট সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে আমাতুল্লাহ জান্নাত (৮ মাস), ২৫ মার্চ দিনাজপুর পাবর্তীপুরের রণজিৎ রায়ের মেয়ে প্রজ্ঞা রায় (৭ মাস), ২৯ মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের মো. আলামিনের ছেলে আরাফাত (২ বছর) এবং ২৯ মার্চ রংপুর নগরীর তাজহাট এলাকার সোহাগ আহম্মেদের ছেলে সাইয়েম আহম্মেদকে (৯ মাস) হাসপাতালে ভর্তি করা হয়।

জিতু কবীর/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow