হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

দেশে হামের প্রকোপ কমার লক্ষণ এখনও স্পষ্ট নয়। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ৯৬৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪৭ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৫১ জনের। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত তিন শিশুর মধ্যে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে একজন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০৮ জনে। এদিকে গত এক দিনে আরও ৯৬৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে এ বছর দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্ম

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

দেশে হামের প্রকোপ কমার লক্ষণ এখনও স্পষ্ট নয়। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ৯৬৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪৭ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৫১ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত তিন শিশুর মধ্যে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে একজন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০৮ জনে।

এদিকে গত এক দিনে আরও ৯৬৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে এ বছর দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ, কাশি বা চোখ লাল হওয়াসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow