হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯ জন রোগী। বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ১ হাজার ৩৯ শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে ৯৪ শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এছাড়া হামের মতো উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত দেশে মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৯ হাজার ৯২৭ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে ৬৬ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ১৪৫ জন। বাকি রোগীরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ আটজনের মৃত্যুর ঘটনায় চলতি বছরে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৩৯ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯ জন রোগী।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ১ হাজার ৩৯ শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে ৯৪ শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এছাড়া হামের মতো উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত দেশে মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৯ হাজার ৯২৭ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে ৬৬ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ১৪৫ জন। বাকি রোগীরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ আটজনের মৃত্যুর ঘটনায় চলতি বছরে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৩৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হাম সংক্রমণে ৯২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৪৭ জন। দুই শ্রেণির মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানি পৌঁছেছে ৬৩৯ জনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow