হাম ও উপসর্গে প্রাণ গেলো আরও ৮ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আট শিশু মারা গেছে। এর মধ্যে একজন নিশ্চিত হাম ও সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে। সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন মারা গেছে। এসময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সাতজনের। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫৩৬ জন। সবমিলিয়ে নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের। এসময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১০৯২ জন। গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১০৪ জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতা

হাম ও উপসর্গে প্রাণ গেলো আরও ৮ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আট শিশু মারা গেছে। এর মধ্যে একজন নিশ্চিত হাম ও সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে।

সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন মারা গেছে। এসময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সাতজনের।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫৩৬ জন। সবমিলিয়ে নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের। এসময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১০৯২ জন।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১০৪ জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৫ হাজার ২৩৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬১ হাজার ২৭৮ জন।

এসইউজে/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow