হাম রোগীদের জন্য আইসোলেশন ইউনিট ও ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু
সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নগরবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ধানমন্ডির ‘গণস্বাস্থ্য নগর হাসপাতাল’। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য হাসপাতালে একটি বিশেষ ‘আইসোলেশন ইউনিট’ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটি করপোরেশন এলাকার ভেতরে যে কোনো হাম রোগীকে হাসপাতালে আনা-নেওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। এ জরুরি সেবাটি পেতে নগরবাসীকে অ্যাম্বুলেন্স ফি হিসেবে দিতে হবে মাত্র ১০০ টাকা। জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দুটি যোগাযোগের নম্বর প্রকাশ করেছে। নম্বরগুলো হলো— হাসপাতাল: ০১৯৫৮২৭৭৮০০ এবং আল-আমিন (অ্যাম্বুলেন্স চালক): ০১৩১৭৮৩৪৭৫৬। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। তাই এর বিস্তার রোধে কোনো শিশু হামে আক্রান্ত হলে তাকে দ্রুত অন্য শিশুদের থেকে আলাদা (আইসোলেটেড) রাখতে হবে এবং অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। এসইউজে/এমএএইচ/
সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নগরবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ধানমন্ডির ‘গণস্বাস্থ্য নগর হাসপাতাল’। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য হাসপাতালে একটি বিশেষ ‘আইসোলেশন ইউনিট’ চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা সিটি করপোরেশন এলাকার ভেতরে যে কোনো হাম রোগীকে হাসপাতালে আনা-নেওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। এ জরুরি সেবাটি পেতে নগরবাসীকে অ্যাম্বুলেন্স ফি হিসেবে দিতে হবে মাত্র ১০০ টাকা।
জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দুটি যোগাযোগের নম্বর প্রকাশ করেছে। নম্বরগুলো হলো— হাসপাতাল: ০১৯৫৮২৭৭৮০০ এবং আল-আমিন (অ্যাম্বুলেন্স চালক): ০১৩১৭৮৩৪৭৫৬।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। তাই এর বিস্তার রোধে কোনো শিশু হামে আক্রান্ত হলে তাকে দ্রুত অন্য শিশুদের থেকে আলাদা (আইসোলেটেড) রাখতে হবে এবং অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে।
এসইউজে/এমএএইচ/
What's Your Reaction?