হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে, তবে তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেছেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে সম্প্রচারিত এক লিখিত বার্তায় খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা বারবার ভঙ্গ করে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। বার্তায় তিনি বলেন, মহাশয়তান (যুক্তরাষ্ট্র) চুক্তি ভঙ্গ করে দেখিয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন। আধিপত্যবাদ, জবরদস্তি ও আগ্রাসনই যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ আরও উসকে দিতে চায় এবং আরও বড় ক্ষতি ও অপমান ডেকে আনতে চায়, তাহলে তাদের জেনে রাখা উচিত ইরানের জনগণ এবং প্রতিরোধ অক্ষ তাদের এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না। তিনি অভিযোগ করেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদে

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে, তবে তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেছেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে সম্প্রচারিত এক লিখিত বার্তায় খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা বারবার ভঙ্গ করে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। বার্তায় তিনি বলেন, মহাশয়তান (যুক্তরাষ্ট্র) চুক্তি ভঙ্গ করে দেখিয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন। আধিপত্যবাদ, জবরদস্তি ও আগ্রাসনই যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ আরও উসকে দিতে চায় এবং আরও বড় ক্ষতি ও অপমান ডেকে আনতে চায়, তাহলে তাদের জেনে রাখা উচিত ইরানের জনগণ এবং প্রতিরোধ অক্ষ তাদের এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না। তিনি অভিযোগ করেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের হামলার পরিধি বাড়িয়ে সেতু ও রেলপথের মতো বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযানের প্রসঙ্গে খামেনি বলেন, এই যুদ্ধ ইরানের জন্য অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে এবং দেশের নেতৃত্ব কোনো চাপের মুখেই নতি স্বীকার করবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার প্রকৃত চেহারা প্রকাশ করেছে এবং এই সংঘাতের মাধ্যমে তাদের প্রতারণা ও আগ্রাসী মনোভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। দেশবাসীর উদ্দেশে খামেনি আহ্বান জানান, জাতীয় নেতৃত্বের ওপর আস্থা রাখতে এবং চলমান সংঘাতের সময় সতর্ক ও সক্রিয় থাকতে। উল্লেখ্য, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল সংঘাতের স্থায়ী অবসানের পথ তৈরি করা। তবে পরবর্তীতে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে কার্যত সেই সমঝোতা অকার্যকর হয়ে গেছে বলে ঘোষণা করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow