হামলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না: ইরানের প্রেসিডেন্ট

প্রতিবেশী দেশগুলোর প্রতি এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কূটনীতির মাধ্যমে যুদ্ধ এড়াতে চেয়েছে। কিন্তু আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। খবর আল জাজিরার। বুধবার (৪ মার্চ) নিজের এক্স অ্যাকাউন্টে আরবি ও ফারসি ভাষায় দেওয়া দুটি আলাদা পোস্টে ইরানের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন। এতে প্রতিবেশী দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আমরা আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করি। তিনি ওই পোস্টে আরও যোগ করেন, যৌথ উদ্যোগের মাধ্যমেই এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানির আলাপ হওয়ার পরই ইরানের প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন। এদিকে, বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আব্দুল ফজল শেকারচি লাইভে এক টেলিভিশন সম্প্রচারে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে অবস্থিত তেহরানের দূতাবাসগুলোয় হামলার মতো অপরাধ করে তাহলে ইরানও বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলোতে হামলা চালাতে বাধ্য হবে। এএমএ

হামলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না: ইরানের প্রেসিডেন্ট

প্রতিবেশী দেশগুলোর প্রতি এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কূটনীতির মাধ্যমে যুদ্ধ এড়াতে চেয়েছে। কিন্তু আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। খবর আল জাজিরার।

বুধবার (৪ মার্চ) নিজের এক্স অ্যাকাউন্টে আরবি ও ফারসি ভাষায় দেওয়া দুটি আলাদা পোস্টে ইরানের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

এতে প্রতিবেশী দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আমরা আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করি।

jagonews24.com

তিনি ওই পোস্টে আরও যোগ করেন, যৌথ উদ্যোগের মাধ্যমেই এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানির আলাপ হওয়ার পরই ইরানের প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।

এদিকে, বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আব্দুল ফজল শেকারচি লাইভে এক টেলিভিশন সম্প্রচারে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে অবস্থিত তেহরানের দূতাবাসগুলোয় হামলার মতো অপরাধ করে তাহলে ইরানও বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলোতে হামলা চালাতে বাধ্য হবে।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow