হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হলে গাজা ছাড়বে না ইসরায়েল 

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া এবং তাদের সামরিক অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর শাফাক নিউজের। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, হামাসকে নিরস্ত্র করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল  সেই খসড়া সরাসরি গ্রহণ না করে নিজেদের মতামত ও সংশোধনী জমা দিয়েছে। তিনি বলেন, ইসরায়েলি সেনাদের নিজেদের, দেশের ভূখণ্ড এবং নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চুক্তিই সেনাবাহিনীকে সম্ভাব্য হুমকির জবাব দিতে বাধা দেবে না বলেও মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে হামাস ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠন একটি খসড়া কাঠামোয় সম্মত হয়। এতে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং রাজনৈতিক সমঝোতার বিনিময়ে অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হলে গাজা ছাড়বে না ইসরায়েল 
গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া এবং তাদের সামরিক অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর শাফাক নিউজের। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, হামাসকে নিরস্ত্র করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল  সেই খসড়া সরাসরি গ্রহণ না করে নিজেদের মতামত ও সংশোধনী জমা দিয়েছে। তিনি বলেন, ইসরায়েলি সেনাদের নিজেদের, দেশের ভূখণ্ড এবং নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চুক্তিই সেনাবাহিনীকে সম্ভাব্য হুমকির জবাব দিতে বাধা দেবে না বলেও মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে হামাস ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠন একটি খসড়া কাঠামোয় সম্মত হয়। এতে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং রাজনৈতিক সমঝোতার বিনিময়ে অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার এবং সেখান থেকে জনগণের স্থানান্তর উৎসাহিত করার পক্ষে মত দিয়েছেন। তার দাবি, হামলা বন্ধ হলে হামাস আবারও শক্তি সঞ্চয় করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow