পটুয়াখালীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে মালামাল চুরি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে চেয়ার-টেবিল, ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয়ে থাকা প্রয়োজনীয় কিছু নথিপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে রাত ১০টা থেকে ১১টার মধ্যে সেখান থেকে চলে যান। এরপর রাতে ভারি বৃষ্টির মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চেয়ার, টেবিল, ফ্যান, টেলিভিশন, ফ্লাস্কসহ বিভিন্ন মালামাল এবং প্রয়োজনীয় কিছু নথিপত্র নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পেরে মাছুয়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি দশমিনা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায়। মাছুয়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে চেয়ার-টেবিল, ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয়ে থাকা প্রয়োজনীয় কিছু নথিপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে রাত ১০টা থেকে ১১টার মধ্যে সেখান থেকে চলে যান। এরপর রাতে ভারি বৃষ্টির মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চেয়ার, টেবিল, ফ্যান, টেলিভিশন, ফ্লাস্কসহ বিভিন্ন মালামাল এবং প্রয়োজনীয় কিছু নথিপত্র নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পেরে মাছুয়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি দশমিনা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায়।
মাছুয়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক হোসেন বলেন, সোমবার রাতে আমরা কার্যালয়ে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। পরে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওই রাতেই কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে চেয়ার, টেবিল, প্রয়োজনীয় নথিপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে জানানো হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি নোমান মাস্টার বলেন, মূল সড়কের পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে মালামাল ও প্রয়োজনীয় নথিপত্র চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্বাচনকালীন সময়ে ওয়ার্ড পর্যায়ে এই অস্থায়ী কার্যালয়টি করা হয়েছিল। সেখান থেকে কিছু চেয়ার ও ফ্যান চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
মাহমুদ হাসান রায়হান/এনএইচআর/এএসএম
What's Your Reaction?
