হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে : তথ্য উপদেষ্টা

শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, তবে কেন এ টিকা না দেওয়ার ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হবে। মঙ্গলবার (০৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিশু মৃত্যু ঘটাতে চায়, এ রকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সে কাজটি হবে, কেন আসলে এ ঘটনাটি ঘটল। তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এ ব্যাপারে কাজ হবে। স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর লাগতে পারে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ অনেক, সেগুলোতে নির্বাচন ধাপে ধাপে হয়। তাই অনেক সময় লেগে যাবে। উপদেষ্টা আরও বলেন, এ সরকার স্থা

হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে : তথ্য উপদেষ্টা
শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, তবে কেন এ টিকা না দেওয়ার ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হবে। মঙ্গলবার (০৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিশু মৃত্যু ঘটাতে চায়, এ রকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সে কাজটি হবে, কেন আসলে এ ঘটনাটি ঘটল। তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এ ব্যাপারে কাজ হবে। স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর লাগতে পারে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ অনেক, সেগুলোতে নির্বাচন ধাপে ধাপে হয়। তাই অনেক সময় লেগে যাবে। উপদেষ্টা আরও বলেন, এ সরকার স্থানীয় নির্বাচন দেবে কি না— এটা একটা কমন প্রশ্ন। কাজ চলছে। নির্বাচনের সময় নিয়ে তিনি জানান, কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তারা কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি— এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow