হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস ভাগ্য সহায় হয়নি সফরকারী বাংলাদেশের। রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হওয়া একমাত্র টেস্টে টসে জয় পেয়েছেন স্বাগতিক অধিনায়ক রিচার্ড নাগারভা। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। এই সফরে টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৬, ৯ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শেষ করবে বাংলাদেশ দল। এসব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। এর আগে ২০২৫ সালের এপ্রিলে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস ভাগ্য সহায় হয়নি সফরকারী বাংলাদেশের। রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হওয়া একমাত্র টেস্টে টসে জয় পেয়েছেন স্বাগতিক অধিনায়ক রিচার্ড নাগারভা। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। এই সফরে টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৬, ৯ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শেষ করবে বাংলাদেশ দল। এসব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
What's Your Reaction?