হালুয়াঘাটে পাঠ প্রতিযোগিতা, কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষা অর্থায়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য পাঠ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পাঠ প্রতিযোগিতায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়। কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান, ইতিহাস ও সমসাময়িক বিষয়াবলির উপর প্রশ্ন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানে চরবাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম,সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. মাসুম ইবনে জয়নাল, বোয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রতন, চরবাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন,আব্দুল মুত্তালিব সুজন প্রমুখ।

হালুয়াঘাটে পাঠ প্রতিযোগিতা, কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষা অর্থায়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য পাঠ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পাঠ প্রতিযোগিতায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়। কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান, ইতিহাস ও সমসাময়িক বিষয়াবলির উপর প্রশ্ন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে চরবাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম,সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. মাসুম ইবনে জয়নাল, বোয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রতন, চরবাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন,আব্দুল মুত্তালিব সুজন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার প্রসার, পাঠাভ্যাস গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow