হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মুশফিকুল ফজল আনসারী

স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (১৮ জুন) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।  গত সোমবার বুকে ব্যথা ও হঠাৎ অচেতন হয়ে পড়ার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ বাসায় ফিরেছি বলেও জানান তিনি। তিনি লেখেন, চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ও সহমর্মিতার জন্য তিনি ও তার পরিবার গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনী প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের আন্তরিক সহযোগিতা, সৌজন্য ও মনোযোগের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে দেশের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ও বিভাগীয় প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল আলেয়া সুলতানার সার্বক্ষণিক তত্ত্বাবধান, পেশাদারত্ব ও মানবিক আচরণ তাকে গভীরভাবে স্পর্শ ক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মুশফিকুল ফজল আনসারী

স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (১৮ জুন) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। 

গত সোমবার বুকে ব্যথা ও হঠাৎ অচেতন হয়ে পড়ার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ বাসায় ফিরেছি বলেও জানান তিনি।

তিনি লেখেন, চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ও সহমর্মিতার জন্য তিনি ও তার পরিবার গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনী প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের আন্তরিক সহযোগিতা, সৌজন্য ও মনোযোগের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

বিশেষভাবে দেশের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ও বিভাগীয় প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল আলেয়া সুলতানার সার্বক্ষণিক তত্ত্বাবধান, পেশাদারত্ব ও মানবিক আচরণ তাকে গভীরভাবে স্পর্শ করেছে বলে উল্লেখ করেন। 

সিএমএইচে অবস্থানকালে সেখানকার অন্যান্য বিভাগের সিনিয়র চিকিৎসক ছাড়াও অসংখ্য কর্মকর্তা ও সৈনিকের আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান তাকে আবেগাপ্লুত করেছে বলেও তিনি জানান। সবার প্রতি তিনি কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন। 

সর্বোপরি আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য মানুষের দোয়া ও শুভকামনার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং কিছুটা স্থিতিশীল হলে ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা করবেন, ইনশাআল্লাহ। 

তিনি আরও জানান, তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে কার্যকর না থাকায় আপাতত এই পেজের মাধ্যমে তিনি যোগাযোগ রাখার চেষ্টা করছেন।

কেএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow