হাসপাতালে নেওয়া হচ্ছে ইমরান খানকে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ সিদ্ধান্ত নেয়। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হাসপাতালে তাকে চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর আগে পিটিআই সমর্থকরা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী সম্প্রতি তার দৃষ্টিশক্তি কমতে থাকা নিয়ে সমস্যায় পড়ছেন। তবে তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছিল না। সমর্থকরা আন্দোলন শুরু করলে তার হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন, ইমরান খানের চোখের পরীক্ষা-নিরীক্ষা বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি বিশেষ হাসপাতালে করবেন। এ বিষয়টি সুপ্রিম কোর্টেও বিস্তারিতভাবে জমা দেওয়া হবে। সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, কারাবন্দি ইমরানকে মানবাধিকার অনুযায়ী সমস্ত সুবিধা দেওয়া হবে এবং তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ সিদ্ধান্ত নেয়।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হাসপাতালে তাকে চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর আগে পিটিআই সমর্থকরা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী সম্প্রতি তার দৃষ্টিশক্তি কমতে থাকা নিয়ে সমস্যায় পড়ছেন। তবে তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছিল না। সমর্থকরা আন্দোলন শুরু করলে তার হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন, ইমরান খানের চোখের পরীক্ষা-নিরীক্ষা বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি বিশেষ হাসপাতালে করবেন। এ বিষয়টি সুপ্রিম কোর্টেও বিস্তারিতভাবে জমা দেওয়া হবে।
সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, কারাবন্দি ইমরানকে মানবাধিকার অনুযায়ী সমস্ত সুবিধা দেওয়া হবে এবং তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে।
What's Your Reaction?