হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। খুব শীঘ্রই প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০ টায় টাঙ্গাইল মেডিকেল কলেজের কনফারেন্স রুমে হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতালে অক্সিজেন, অ্যাম্বুলেন্স সংকটসহ বিদ্যমান বিভিন্ন অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। খুব শীঘ্রই প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০ টায় টাঙ্গাইল মেডিকেল কলেজের কনফারেন্স রুমে হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতালে অক্সিজেন, অ্যাম্বুলেন্স সংকটসহ বিদ্যমান বিভিন্ন অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও চিকিৎসকরাসহ স্থানীয় নেতারা।
What's Your Reaction?